News Flash

  • Home
  • Uncategorized
  • বিগত দু’মাসের মধ্যে ফের বারাণসী আসছেন প্রধানমন্ত্রী, গাজিপুরে উন্মোচিত হবে ডাকটিকিট
Image

বিগত দু’মাসের মধ্যে ফের বারাণসী আসছেন প্রধানমন্ত্রী, গাজিপুরে উন্মোচিত হবে ডাকটিকিট

লখনউ, ২৯ ডিসেম্বর (হি.স.): বিগত দু’মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার, ফের বারাণসী সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| শনিবার, ২৯ ডিসেম্বর উত্তর প্রদেশের বারাণসী এবং গাজিপুর সফরে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| বিগত দু’মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার নিজের নির্বাচনী কেন্দ্র বারাণসী আসছেন প্রধানমন্ত্রী| শনিবার বারাণসী সফরে এসে নিজের নির্বাচনী কেন্দ্রে ন্যাশনাল সিড রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার (এনএসআরটিসি) ক্যাম্পাসে ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইন্সটিটিউট (আইআরআরআই) এবং দক্ষিণ এশিয়া রিজিওনাল সেন্টার (আইএসএআরসি)-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী| এছাড়াও বারাণসীর দীনদয়াল হস্তকলা সঙ্কুল-এ ‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান প্রোডাক্ট’ রিজিওনাল সামিটে অংশ নেবেন প্রধানমন্ত্রী|

বারাণসী সফর শেষে উত্তর প্রদেশের গাজিপুরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| গাজিপুরে মহারাজা সুহেলদেও স্মারক ডাকটিকিট উন্মোচন করবেন প্রধানমন্ত্রী| সূত্রের খবর, এই অনুষ্ঠানে যোগী আদিত্যনাথ সরকারের বর্ষীয়ান মন্ত্রী এবং এসবিএসপি প্রেসিডেন্ট ওম প্রকাশ রাজভারের উপস্থিত থাকার সম্ভাবনা ক্ষীণ|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top