News Flash

  • Home
  • Uncategorized
  • রবিবার পোর্ট ব্লেয়ারে যাচ্ছেন প্রধানমন্ত্রী, ঘোষণা হবে তিনটি দ্বীপের নতুন নাম
Image

রবিবার পোর্ট ব্লেয়ারে যাচ্ছেন প্রধানমন্ত্রী, ঘোষণা হবে তিনটি দ্বীপের নতুন নাম

পোর্ট ব্লেয়ার, ২৯ ডিসেম্বর (হি.স.): নয়াদিল্লি, ২৯ ডিসেম্বর (হি.স.): নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পন করে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের তিনটি দ্বীপের নাম বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার| আন্দামানের রস আইল্যান্ড, নীল আইল্যান্ড এবং হ্যাভলক আইল্যান্ডের নাম পরিবর্তন করা হবে| নাম পরিবর্তনের পর আন্দামানের রস আইল্যান্ড,নীল আইল্যান্ড এবং হ্যাভলক আইল্যান্ডের নাম রাখা হবে, যথাক্রমে নেতাজি সুভাষ চন্দ্র বসু আইল্যান্ড, শহীদ দ্বীপ এবং স্বরাজ দ্বীপ| ৩০ ডিসেম্বর, রবিবার পোর্ট ব্লেয়ারে বিশেষ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| আনুষ্ঠানিকভাবে তখনই তিনটি দ্বীপের নতুন নাম ঘোষণা করা হবে| ১৯৪৩ সালে আজাদ হিন্দ সরকার গঠনের পর, ওই বছরের ৩০ ডিসেম্বর পোর্ট ব্লেয়ারে প্রথমবার জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন নেতাজি| জাতীয় পতাকা উত্তোলনের ৭৫ তম বার্ষিকী উদযাপনের অনুষ্ঠানে ১৫০ মিটার উঁচু জাতীয় পতাকা উত্তোলন করতে পোর্ট ব্লেয়ারে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং|

কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের তিনটি দ্বীপের নাম পরিবর্তন করা হবে| রস আইল্যান্ডের নাম হতে চলেছে নেতাজি সুভাষ চন্দ্র বসু আইল্যান্ড, নীল আইল্যান্ডের নাম হবে শহিদ দ্বীপ এবং হ্যাভলক আইল্যান্ডের নতুন নাম হতে চলেছে স্বরাজ দ্বীপ| আনুষ্ঠানিকভাবে ৩০ ডিসেম্বরের অনুষ্ঠানে তিনটি দ্বীপের নতুন নাম ঘোষণা করা হবে|এছাড়াও ওই দিন প্রকাশ করা হবে ৭৫ টাকার বিশেষ কয়েন|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top