News Flash

  • Home
  • Uncategorized
  • মুম্বইয়ের চেম্বুরে বহুতলে আগুন, মৃত পাঁচ প্রবীণ নাগরিক
Image

মুম্বইয়ের চেম্বুরে বহুতলে আগুন, মৃত পাঁচ প্রবীণ নাগরিক

মুম্বই, ২৮ ডিসেম্বর (হি.স.) : মুম্বইয়ের চেম্বুরে বহুতলে আগুন লেগে মৃত্যু হল পাঁচ প্রবীণ নাগরিকের। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে । সারগাম সোসাইটি নামে একটি আবাসনের ‘বি’ উইং থেকে আগুন ছড়িয়েছে বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১৫টি ইঞ্জিন। পাশাপাশি আবাসনে আটকে পড়া বাসিন্দাদেরও বের করে আনার কাজ শুর হয়। আগুনে পুড়ে অনন্ত সাত জন প্রবীণ নাগরিকের মৃত্যু হয়েছে। তাঁদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হলেও যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁদের। হাসপাতালে চিকিৎসা চলছে আরও একজনের।
তবে ঠিকে কি কারণে আগুন লাগে তা এখনও জানা যায়নি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান রান্নার গ্যাস ফাটার কারণেই আগুন লেগেছে। একই সঙ্গে আবাসনের আগুন নেভানোর ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। বৃহস্পতিবারই মুম্বইয়ের আরওএকটি জায়গায় আগুন লাগে। দমকল সূত্রে খবর, ডোঙ্গরি জেল রোডের ভিন্ডি বাজার এলাকায় আগুন লাগে। তবে কোনও হতাহতের খবর নেই। প্রসঙ্গত, গত কয়েক দিনের মধ্যে বেশ কয়েকটি অগ্নিকাণ্ড দেখেছে দেশের বাণিজ্যিক রাজধানী। গত সপ্তাহে হোটেল ট্রাইডেন্টের পাশের একটি শোরুমে আগুন লেগে যায়। এছাড়াও চলতি মাসের ১৭ তারিখ আগুনে পুড়ে যায় আন্ধেরির একটি হাসপাতাল। শিশু সহ কয়েকজনের মৃত্যু হয়।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top