News Flash

  • Home
  • Uncategorized
  • দেহরাদূনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নদীর উপর নির্মিত সেতু, মৃত্যু দু’জনের
Image

দেহরাদূনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নদীর উপর নির্মিত সেতু, মৃত্যু দু’জনের

দেহরাদূন, ২৮ ডিসেম্বর (হি.স.): আবারও সেতু বিপর্যয়| এবার উত্তরাখণ্ডের রাজধানী দেহরাদূনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি লোহার সেতু| শুক্রবার সকাল পাঁচটা নাগাদ দেহরাদূন জেলার গঢ়ী ক্যান্টনমেন্ট এলাকায় নদীর উপর নির্মিত একটি লোহার সেতু আচমকাই ভেঙে পড়ে| সেতু ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের| এছাড়াও আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন| আহতদের তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে|
প্রশাসন সূত্রের খবর, শুক্রবার সকাল তখন পাঁচটা হবে, গঢ়ী ক্যান্টনমেন্ট এলাকায় নদীর উপর নির্মিত লোহার সেতুটি আচমকাই ভেঙে পড়ে| ১৫০ বছরের পুরনো সেতুটির উপর দিয়ে বালিবোঝাই ডাম্পার যাওয়া মাত্রই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে| মুহূর্তের মধ্যেই ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে যায় একটি ডাম্পার-সহ বেশ কয়েকটি গাড়ি| সেতু বিপর্যয়ের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)-র টিম| এনডিআরএফ-এর তরফে জানানো হয়েছে, এই ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে| গুরুতর আহত অবস্থায় ৩ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে| ১৫০ বছরের পুরনো সেতুটি অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল, সেই কারণেই এদিন সকালে সেতুটি ভেঙে পড়েছে|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top