News Flash

  • Home
  • Uncategorized
  • আক্রান্ত সিপিএম বিধায়ক, এই বয়সে মার খেতে হবে ভাবিনি ঃ ভানুলাল সাহা
Image

আক্রান্ত সিপিএম বিধায়ক, এই বয়সে মার খেতে হবে ভাবিনি ঃ ভানুলাল সাহা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৭ ডিসেম্বর৷৷ আক্রান্ত হয়েছেন প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম বিধায়ক ভানুলাল সাহা৷ এই বয়সে মার খেতে হবে কখনও ভাবিনি, বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে দুঃখের সাথে একথা বলেন বিধায়ক ভানুলাল সাহা৷ তাঁর কথায়, উপনির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে গিয়ে বিজেপির দুর্বৃত্তদের হাতে থাপ্পর খেতে হয়েছে৷ এই ঘটনায় তিনি থানায় চারজনের বিরুদ্ধে মামলা করেছেন বলে জানিয়েছেন৷ সাথে তিনি যোগ করেন, তার সাথে আরও পাচজনকে দৈহিক আক্রমণ করেছে দুর্বৃত্তরা৷

এদিন তিনি জানান, বিশালগড়ে পুর পরিষদের উপ নির্বাচনে ১০টি আসনে সিপিএম প্রার্থী দিয়েছে৷ আজ ভোট চলাকালানী চার নং ওয়ার্ডে পরিদর্শনে গিয়ে বিজেপি দুর্বৃত্তদের হাতে আক্রান্ত হয়েছি৷ তিনি জানান, ভোট শুরু হওয়ার পর থেকেই বিশালগড়ে শাসক সমর্থকরা চারিদিকে সন্ত্রাস শুরু করে৷ বিরোধী দলের পুলিং এজেন্টদের ভোট কেন্দ্রে যেতে বাধা দেন বিজেপি সমর্থকরা৷ শুধু তাই নয়, বিরোধী দলের ভোটারদের ভোট কেন্দ্রে যেতেও বাধা দেওয়া হয়েছে৷ বিধায়ক শ্রী সাহার অভিযোগ, সাধারণ মানুুষ তাদের মত প্রকাশ করতে পারেননি৷ প্রতিটি বুথেই ছাপ্পা ভোট দেওয়া হয়েছে৷ শ্রী সাহা জানিয়েছেন, সিপাহীজলা জেলা যুব মোর্র্চ সভাপতি নবাদুল বণিকের নেতৃত্বে ৪০/৫০ জন আক্রমণকারী তাদের উপর আক্রমণ করেছে৷ তাঁকে থাপ্পর মেরে আক্রান্ত করা হয়েছে৷ এই ঘটনায় বিশালগড় থানায় আক্রমণকারীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো হয়েছে৷ ভানুলাল সাহা জানিয়েছেন, লিখিত অভিযোগের প্রতিলিপি রিটার্নিং অফিসার, এসডিপিও, এসপি, জেলা শাসকের কাছে পাঠানো হয়েছে৷ এদিকে, বিশালগড় সিপিএম বিভাগীয় নেতা পার্থ প্রতীম মজুমদার জানিয়েছেন, আজ ভোটের নামে প্রহসন করা হয়েছে৷ এদিনের ঘটনায় গোটা বিশালগড় জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে৷ সিপিএম মহকুমা সম্পাদক সিদ্দিকুর রহমান জানিয়েছেন, শাসক দলের এই অরাজকতার ঘটনায় ভোট গণনা বয়কট করেছে সিপিএম৷ এদিকে, বিশালগড় কংগ্রেস নেতা জয়দুল হোসেনও শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ করেছেন৷ বিরোধীদলের পোলিং এজেন্টদের ভোট কেন্দ্র থেকে জোর করে বের করে দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top