News Flash

  • Home
  • Uncategorized
  • এনসিইআরটির পাঠ্যক্রম, মন্ত্রিসভায় অনুমোদন
Image

এনসিইআরটির পাঠ্যক্রম, মন্ত্রিসভায় অনুমোদন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর৷৷ রাজ্যে নয়া পাঠ্যক্রম চালুর জন্য মঞ্জুরি দিল মন্ত্রিসভা৷ পাশাপাশি, শিক্ষাবর্ষ বদলেও মঞ্জুরি দিয়েছে

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ নিজস্ব ছবি৷

মন্ত্রিসভা৷ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷

এদিন তিনি জানান, বিজেপি-আইপিএফটি সরকার গঠন হওয়ার পর রাজ্যে শিক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে৷ সেই মোতাবেক, রাজ্যে এনসিইআরটি’র সিলেবাস চালুর পরিক্রমা নেওয়া হয়েছিল৷ আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সরকারী, সরকার অনুদানপ্রাপ্ত সুকলগুলিতে এনসিইআরটি’র সিলেবাস চালুর বিষয়ে মঞ্জুরি দেওয়া হয়েছে৷ শিক্ষামন্ত্রীর কথায়, শিক্ষাকে জাতীয়মানে পৌছে দেওয়ার ক্ষেত্রে এনসিইআরটি’র সিলেবাস খুবই প্রয়োজনীয়৷ সেই লক্ষ্যে পৌছানোর জন্যই রাজ্য মন্ত্রিসভায় বৈঠকে আজ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

সাথে তিনি যোগ করেন, রাজ্যে শিক্ষাবর্ষ বদলেও রাজ্য মন্ত্রিসভার অনুমোদন মিলেছে৷ আগামী শিক্ষাবর্ষে এপ্রিল থেকে বিদ্যালয়গুলিতে পঠন-পাঠন শুরু হবে৷ তাঁর কথায়, এতদিন রাজ্যে জানুয়ারী থেকে ডিসেম্বর শিক্ষাবর্ষ হিসেবে বিবেচনা করা হতো৷ নতুন নিয়মে এপ্রিল থেকে মার্চ শিক্ষাবর্ষ হিসেবে বিবেচনা করা হবে৷ আজ রাজ্য মন্ত্রিসভা এর অনুমোদন দিয়েছে৷ তাঁর বক্তব্য, এনসিইআরটি সিলেবাস চালু করার ক্ষেত্রে শিক্ষাবর্ষ বদলও প্রয়োজন ছিল৷ কারণ, দেশে যেসমস্ত রাজ্যে এনসিইআরটি’র সিলেবাস চালু রয়েছে সেখানে এপ্রিল থেকে মার্চ শিক্ষাবর্ষ পালন করা হয়৷

এদিকে, বিদ্যালয়ে পঠন-পাঠনের সময় পরিবর্তনের বিষয়টি পুণরায় পরীক্ষা নিরিক্ষার জন্য বিদ্যালয় শিক্ষা দপ্তরকে বলা হয়েছে৷ শিক্ষামন্ত্রী জানিয়েছেন, বিষয়টি নিয়ে আজ মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে৷ সকাল ৮টা থেকে সমস্ত সুকলে পঠন-পাঠন শুরু করার ক্ষেত্রে আরো পরীক্ষা নিরিক্ষার প্রয়োজন বলে মন্ত্রিসভা মনে করেছে৷ তাই, এই বিষয়ে আরো পরীক্ষা নিরিক্ষার পর মন্ত্রিসভা অনুমোদনের জন্য পাঠানো হবে৷
শিক্ষামন্ত্রী এদিন আরো জানিয়েছেন, ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী এবং একাদশ শ্রেণীতে এনসিইআরটি’র সিলেবাস চালু হবে৷ দশম ও দ্বাদশ শ্রেণীতে ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে এনসিইআরটি’র সিলেবাস চালু হবে৷

এদিকে, বিদ্যালয়গুলিতে ইতিমধ্যে নয়া পাঠ্যক্রম অনুযায়ী পাঠ্যবই বিলি শুরু হয়ে গিয়েছে৷ এখন পর্যন্ত বীরচন্দ্রমনু, শান্তিরবাজার, রূপাইছড়ি, বিলোনীয়া, রতনপুর, কুমারঘাট, ধর্মনগর, মোহনপুর, হেজামারা, জিরানীয়া বিদ্যালয় পরিদর্শকের কাছে পাঠ্যবই পৌছানো হয়েছে৷ বাকি জায়গায় ধাপে ধাপে পাঠানো হবে৷ শিক্ষামন্ত্রীর কথায়, ইতিমধ্যে গুয়াহাটি থেকে ২ লক্ষ ৩১ হাজার পাঠ্যবই এসে পৌছেছে৷ আরো ৬৪ হাজার পাঠ্যবই রাস্তায় রয়েছে৷ তাঁর দাবি, মোট ৪০ লক্ষ ৬০ হাজার ৯৬টি পাঠ্যবই বিভিন্ন সুকলে বিলি করা হবে৷ এদিকে, নবম শ্রেণীর ইকোনমিক্স ও ভূগোল বিষয়ের ১ লক্ষ ৩০ হাজার পাঠ্যবই এবং বাংলা বিষয়ের ২০ হাজার পাঠ্যবই সরবরাহের জন্য নতুন করে দরপত্র আহ্বান করা হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top