News Flash

  • Home
  • Uncategorized
  • ডিপ্লোমা কলেজগুলিতে ৬৫জন ফ্যাকাল্টি নিয়োগের সিদ্ধান্ত
Image

ডিপ্লোমা কলেজগুলিতে ৬৫জন ফ্যাকাল্টি নিয়োগের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর৷৷ ফ্যাকাল্টি স্বল্পতার কারণে ডিপ্লোমা কলেজে বাতিল হতে পারে আসন৷ তাই, ৬৫ জন ফ্যাকাল্টি নিয়োগে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা৷ টিপিএসসি’র মাধ্যমে এই শূণ্যপদ করা হবে৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ তাঁর কথায়, ২০১৩ সালের পর থেকে ডিপ্লোমা কলেজগুলিতে কোন নতুন ফ্যাকাল্টি নিয়োগ করা হয়নি৷ ফলে, এআইসিটিই’র নিয়ম উলঙ্ঘনের জন্য কলেজগুলিতে বরাদ্দ আসন বাতিল হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে৷ তাই, জরুরী ভিত্তিক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

শিক্ষামন্ত্রীর বক্তব্য, আজ মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের ৬টি ডিপ্লোমা কলেজের জন্য ৬৫ জন ফ্যাকাল্টি নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে৷ টিপিএসসি’র মাধ্যমে এই পদগুলিতে নিয়োগ করা হবে৷ তাঁর কথায়, রাজ্যের ৬টি ডিপ্লোমা কলেজে ৯৪ জন ফ্যাকাল্টি প্রয়োজন৷ কিন্তু বর্তমানে রয়েছে মাত্র ২৯ জন৷ বিগত সরকার ২০১৩ সালের পর ডিপ্লোমা কলেজগুলিতে নতুন কোনো ফ্যাকাল্টি নিয়োগ করেনি৷ কিন্তু, রাজ্য সরকারের এই গাফিলতিকে সহজভাবে নেয়নি এআইসিটিই৷ শিক্ষামন্ত্রীর বক্তব্য, গত ১১ ডিসেম্বর কলকাতায় এক সভায় বলা হয়েছিল যে ফ্যাকাল্টি নিয়োগের ক্ষেত্রে যদি রাজ্য দ্রুত পদক্ষেপ না নেয় তাহলে ডিপ্লোমা কলেজগুলিতে আসন সংখ্যা কমিয়ে দেওয়া হবে৷

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, টিআইটি’তে ১ জন, মহিলা পলিটেকনিকে ১৬ জন, ধলাই পলিটেকনিকে ২ জন, উদয়পুরে পলিটেকনিকে ১ জন এবং এডিসি সদর দপ্তর খুমুলুঙে পলিটেকনিকে ১ জন নিয়মিত ফ্যাকাল্টি রয়েছেন৷ উত্তর ত্রিপুরা জেলায় পলিটেকনিকে কোন নিয়মিত ফ্যাকাল্টি নেই৷ তিনি আরো জানান, পলিটেকনিকগুলিতে ৩৬ জন চুক্তিভিত্তিক ফ্যাকাল্টি রয়েছেন৷ তাই, রাজ্যের ২৫৯৪ জন ডিপ্লোমা ছাত্র-ছাত্রীর ভবিষ্যতের কথা চিন্তা করে আজ মন্ত্রিসভার বৈঠকে ডিপ্লোমা কলেজগুলির জন্য ৬৫ জন ফ্যাকাল্টি নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে৷ টিপিএসসি’র মাধ্যমে এই নিয়োগ করা হবে৷ তাতে, চুক্তিভিত্তিক ফ্যাকাল্টিরাও চাকুরীর জন্য আবেদন করতে পারবেন৷

অবসরপ্রাপ্ত আইএএসআর কে মাথুর মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিযুক্ত হচ্ছেন৷ আজ মন্ত্রিসভার বৈঠকে এই নিযুক্তির অনুমোদন দেওয়া হয়েছে বলে শিক্ষামন্ত্রী সাংবাদিক সম্মেলনে জানান৷ শ্রী মাথুরের পদমর্যাদা হবে ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদার সমান৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top