News Flash

  • Home
  • Uncategorized
  • জীবনাবসান পদ্মশ্রী হামিদি কাশ্মীরির, শোকস্তব্ধ সাহিত্য জগত্
Image

জীবনাবসান পদ্মশ্রী হামিদি কাশ্মীরির, শোকস্তব্ধ সাহিত্য জগত্

শ্রীনগর, ২৭ ডিসেম্বর (হি.স.): প্রয়াত হলেন কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য পদ্মশ্রী অধ্যাপক হামিদি কাশ্মীরি| বার্ধক্যজনিত অসুস্থতার কারণে বুধবার গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি| মৃত্যুকালে পদ্মশ্রী হামিদি কাশ্মীরির বয়স হয়েছিল ৮৬ বছর| পরিবার সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য হামিদি কাশ্মীরি| বুধবার গভীর রাতে জীবনাবসান হয়েছে তাঁর|
প্রায় ৫০টি বই লিখেছিলেন বিশিষ্ট লেখক, শিক্ষাবিদ এবং কবি হামিদি কাশ্মীরি| ২০০৫ সালে গালিব পুরস্কার এবং সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারে সম্মানিত হয়েছিলেন বিশিষ্ট লেখন হামিদি কাশ্মীরি| ২০১০ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছিল| বিশিষ্ট শিক্ষাবিদ এবং সাহিত্যিক হামিদি কাশ্মীরির প্রয়াণে শোকস্তব্ধ সাহিত্য জগত্|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top