News Flash

  • Home
  • Uncategorized
  • বড়দিনের পর বাজার খুলতেই শেয়ার বাজারে ধাক্কা
Image

বড়দিনের পর বাজার খুলতেই শেয়ার বাজারে ধাক্কা

মুম্বই, ২৬ ডিসেম্বর (হি. স.): বড়দিনের পর বাজার খুলতেই শেয়ার বাজারের স্টক অনেকটা নেমে গেল। ব্যাঙ্কিং, অটো, এনার্জি, আইটি, ফার্মা সেক্টরে সবচেয়ে বেশি ধাক্কা লেগেছে। ইয়েস ব্যাঙ্ক, সান ফার্মা, ইন্ডিয়া বুলস হাউজিং ফিনান্স, টিসিএস, টাটা মোটরসের শেয়ার সবচেয়ে বেশি ধাক্কা লেগেছে। এছাড়া রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও ইনফোসিসের শেয়ারেও বড় ধাক্কা লেগেছে।
একসময় নেমে যায় সেনসেক্স ৪১০.২৯ পয়েন্ট। নিফটি ১২২.২ পয়েন্ট নেমে যায়। সেনসেক্স দাঁড়ায় ৩৫০৫৯.৮৬ পয়েন্টে। আর নিফটি পৌঁছয় ১০৫৪১.৩০ পয়েন্টে। মার্কিন রাজনীতিতে অস্থিরতা, সেদেশে সরকারের কাজ থমকে যাওয়া, দুর্বল এশীয় বাজার সহ নানা কারণে ভারতের শেয়ার বাজারে তার ধাক্কা লেগেছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।
এর মধ্যেই অবশ্য ডলারের তুলনায় টাকার দাম বেড়েছে। এখন এক ডলারের মূল্য ৬৯.৮২ টাকা। টাকার দাম বাড়ায় রফতানিকারক আইটি ও সান ফার্মা সংস্থাগুলির লভ্যাংশ কমে গিয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমে ব্যারেল প্রতি ৫০ ডলারের মতো হয়ে যাওয়ায় স্পাইস জেট, জেট এয়ারওয়েজের মতো বিমান সংস্থার শেয়ারের দাম বেড়েছে।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top