News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতে ঘাঁটি গেড়েছে আইএসআইএস-এর নতুন মডিউল : উত্তর প্রদেশ এবং দিল্লিতে তল্লাশি চালিয়ে গ্রেফতার ১০
Image

ভারতে ঘাঁটি গেড়েছে আইএসআইএস-এর নতুন মডিউল : উত্তর প্রদেশ এবং দিল্লিতে তল্লাশি চালিয়ে গ্রেফতার ১০

নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর (হি.স.): ভারতে ঘাঁটি গেড়েছে কুখ্যাত জঙ্গি সংগঠন আইএসআইএস| ভারতে পা রাখা কুখ্যাত জঙ্গি সংগঠন আইএসআইএস-এর নতুন মডিউল ‘হরকত-উল-হারব-ই-ইসলাম’-এর খোঁজে উত্তর প্রদেশ এবং দিল্লিতে তল্লাশি চালিয়ে চক্ষু চড়কগাছ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)-র| গোয়েন্দা সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বুধবার সকাল থেকেই উত্তর প্রদেশ এবং দিল্লির ১৭টি জায়গায় তল্লাশি অভিযান চালায় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)| উত্তর প্রদেশে আবার এএনআই এবং উত্তর প্রদেশের সন্ত্রাস দমন শাখা (এটিএস) যৌথ তল্লাশি অভিযান চালায়| দিল্লির সিলামপুর এবং উত্তর প্রদেশের আমরোহা, হাপুর, মীরট এবং লখনউয়ের মোট ১৭টি জায়গায় তল্লাশি চালিয়ে আইসিস জঙ্গি সন্দেহে প্রথমে আটক করা হয় ১৬ জন সন্দেহভাজন জঙ্গিকে| তাদের মধ্যে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে| বাকি ছ’জনকে এখনও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে| জঙ্গিদের গোপন ডেরা থেকে উদ্ধার হয়েছে রকেট লঞ্চার, ২৫টি পিস্তল এবং প্রচুর পরিমাণে বিস্ফোরক| এছাড়াও ৭.৫ লক্ষ নগদ টাকা, প্রায় ১০০টি মোবাইল ফোন, ১৩৫টি সিম কার্ড, ল্যাপটপ এবং মেমোরি কার্ড|
সম্প্রতি দিল্লি এবং উত্তর প্রদেশে মাথাচাড়া দিয়ে উঠেছে আইএসআইএস-এর নতুন মডিউল ‘হরকত-উল-হারব-ই-ইসলাম’| গোয়েন্দা সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে আইএসআইএস-এর এই নতুন মডিউলের খোঁজে বুধবার সকাল থেকেই দিল্লি এবং উত্তর প্রদেশের ১৭টি জায়গায় তল্লাশি চালায় এনআইএ এবং উত্তর প্রদেশ এটিএস| তল্লাশি অভিযানে জঙ্গি সন্দেহে ১৬ জন সন্দেহভাজনকে আটক করা হয়| তাদের মধ্যে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে| ধৃতদের বাড়ি দিল্লি এবং উত্তর প্রদেশে|
তল্লাশি অভিযান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এনআইএ ইন্সপেক্টর জেনারেল (আইজি) অলোক মিত্তল জানিয়েছেন, ৩-৪ মাস আগে থেকেই সক্রিয় ছিল এই মডিউল| দিল্লির সিলামপুর এবং উত্তর প্রদেশের আমরোহা, হাপুর, মীরট এবং লখনউয়ের মোট ১৭টি জায়গায় তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে রকেট লঞ্চার, ২৫টি পিস্তল, আগ্নেয়াস্ত্র এবং প্রচুর বিস্ফোরক| এছাড়াও ৭.৫ লক্ষ নগদ টাকা, প্রায় ১০০টি মোবাইল ফোন, ১৩৫টি সিম কার্ড, ল্যাপটপ এবং মেমোরি কার্ড| এনআইএ-র পক্ষ থেকে জানানো হয়েছে, মূলত হোয়াটসঅ্যাপ মারফত সম্পর্ক রাখত জঙ্গিরা| গোপন ডেরায় বুলেট প্রুফ জ্যাকেটও তৈরি করেছিল জঙ্গিরা| তবে, এটাই প্রথম দিন নয়, আগামী দিনেও এমন ধরনের তল্লাশি চলবে| এনআইএ আইজি জানিয়েছেন, ধৃত ১০ জনের বাড়ি দিল্লি এবং উত্তর প্রদেশে| বিভিন্ন পেশার মানুষদের নিয়ে মডিউল তৈরি করা হয়েছিল| এরা বোমা তৈরিতে পারদর্শী ছিল| রিমোট কন্ট্রোল আইডি তৈরি করেছিল ধৃতরা| পরিকল্পনা ছিল রিমোট কন্ট্রোল বিস্ফোরণ এবং ফিঁদায়ে হামলা চালানোর| প্রধান টার্গেটে ছিল রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিশিষ্ট ব্যক্তিরা|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top