News Flash

  • Home
  • Uncategorized
  • সুষ্ঠু নির্বাচন ও প্রার্থীদের নিরাপত্তার দাবিতে কমিশনের দ্বারস্থ সিপিআইএম
Image

সুষ্ঠু নির্বাচন ও প্রার্থীদের নিরাপত্তার দাবিতে কমিশনের দ্বারস্থ সিপিআইএম

আগরতলা, ২৫ ডিসেম্বর, (হি.স.) : রাজ্যে গণতন্ত্র নেই বলে আবার অভিযোগ করেছে সিপিআইএম। পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও অভিযোগ তুলেছে পার্টি।
সিপিআইএম পশ্চিম জেলার সম্পাদক পবিত্র কর বলেন, আসন্ন পুর উপ-নির্বাচনে সব জায়গায় বামফ্রন্ট তাঁদের প্রার্থী দিতে পারেনি। বামফ্রন্টের তরফ থেকে জানানো হয়েছে, বর্তমানে রাজ্যে পুর উপ-নির্বাচনের পরিবেশ নেই। তাঁদের মতে, রাজ্যে জঙ্গলরাজ চলছে।
তিনি বলেন, প্রার্থীরা প্রচারে বেরোতে পারছেন না। তাঁদের উপর আক্রমণ হচ্ছে। শুধু তা-ই নয়, তাঁদের বাড়িঘরেও হামলা হচ্ছে। প্রার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সিপিআইএমের তরফ থেকে অভিযোগ করা হয়েছে।
তিনি আরও বলেন, রাজ্যে যাতে সুষ্ঠুভাবে নির্বাচন হয় এবং বামফ্রন্ট প্রার্থীদের নিরাপত্তা যাতে সুনিশ্চত করা হয় এই দাবিতে গতকাল নির্বাচন কমিশনের কাছে ডেপুটেশন দিয়েছে সিপিআইএম পশ্চিম জেলা কমিটি। সিপিআইএমের পশ্চিম জেলা কমিটি রাজ্যে বর্তমান পরিস্থিতি সম্বন্ধে রাজ্য নির্বাচন কমিশন এবং পশ্চিম জেলার পুলিশ সুপারকে অবহিত করেছে৷
পবিত্র কর জানান, পুলিশের কাছে অভিযোগ করে কোনও কাজ হচ্ছে না। যাদের নামে পুলিশের কাছে অভিযোগ করা হচ্ছে তারা বেপরোয়াভাবেই ঘুরে বেড়াচ্ছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top