চেন্নাই, ২৫ ডিসেম্বর (হি. স.) : মঙ্গলবার তামিলনাড়ুতে ঐতিহ্য মেনে উল্লাসের সঙ্গে পালিত হল খ্রীস্টমাস। বিশেষ প্রার্থনার জন্য ভক্তদের ভিড়ে পূর্ণ ছিল গির্জাগুলিতে। রাজধানী চেন্নাইতে পোপ ও বিশপেরা বিভিন্ন গির্জায় সোমবার গভীর রাতের পর ভক্তদের নিয়ে খ্রীস্টমাসের বিশেষ প্রার্থনার আয়োজন করেন। প্রাচীন স্যান্থোম বেসিলিকা ক্যাথিড্রাল গির্জায়ও খ্রীস্টমাস উপলক্ষ্যে ভক্তদের বিশেষ জমায়েত হয়। তাদের অভ্যর্থনা জানাতে স্ট্রিং লাইট দিয়ে সাজানো হয়েছে গির্জাটিকে।
নাগাপত্তিনাম জেলার ভাইলানকান্নিতে আওয়ার লেডি অফ হেলথের বেসিলিকা শ্রাইনে গোটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা প্রার্থনা জানাতে এসেছেন। সোমবার রাত বারোটার পর বেসিলিকা চার্চের পোপ-পাদ্রীরা একটি পদযাত্রা করেন এবং যীশুখ্রিস্টের জন্মের কথা ঘোষণা করেন। শিশুরাও সামিল ছিল সেই পদযাত্রায়। শিশুরা মোমবাতি এবং পবিত্র বাইবেল হাতে নিয়ে পদযাত্রায় অংশ নেয়। গোটা রাজ্যজুড়ে বাড়িগুলি স্পার্কলিং স্টার এবং খ্রীস্টমাস ট্রি দিয়ে সাজানো হয়েছে। এর আগেই, তামিলনাড়ুর রাজ্যপাল বানওয়ারীলাল পুরোহিত, মুখ্যমন্ত্রী কে পালানিস্বামী সহ ডিএমকে প্রধান এম কে স্তালিন ও অন্যান্য রাজনৈতিক নেতারা খ্রীস্টমাসের শুভেচ্ছা জানিয়েছেন।
ঐতিহ্যের সঙ্গে খ্রীস্টমাস উদযাপন তামিলনাড়ুতে
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















