নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৪ ডিসেম্বর৷৷ কাঠ মাফিয়ারা সক্রিয় বন হচ্ছে উজার৷ কদমতলা ফরেস্ট বিট এলাকার কালা গাঙ্গের পার ৫নং
ওয়ার্ডের আরিফুল হকে পিতা আলা উদ্দিনের বাড়িতে হানা দিয়ে প্রচুর পরিমাণে কাঠ পায় গোয়েন্দা শাখার পুলিশ৷ ডিআইভি ডি এস পি বিক্রম জিৎ শুক্লা দাস গোপান সুত্রের খবরের ভিত্তিতে আরিফুলের বাড়িতে হানা দেন৷ তখন বাড়ি থেকে পালিয়ে যার আরিফুল৷ ঘটনাস্থলে ছুটে আসে ধর্মনগর রেঞ্জের শৈলেন মালাকার৷ তার বাড়ি থেকে ৬ গাড়ি কাঠ উদ্ধার হয়েছে৷ প্রায় ৫০০ ফুট কাঠ উদ্ধার করে পুলিশ বনদপ্তরের কর্মীরা৷ উদ্ধার কৃত ৫০০ ফুট কাঠের বাজার মূল্য প্রায় ৫ লক্ষাধিক টাকা অভিযানকালীন সময়ে কাঠ মাফিয়া পরিবারের লোকজনরা গন্ডগোল বাধাতে চেয়েছিল৷ পুলিশ কোন মতে এই বিপত্তি পেরিয়ে উদ্ধারকৃত কাঠগুলি জুরি ডিপোতে নিয়ে যায়৷ প্রসঙ্গত কাঠ মাফিয়া আরিফুল হকের বাড়িতে এই প্রথম হানা দিল পুলিশ৷
কদমতলায় বিস্তর পরিমাণ কাঠ উদ্ধার
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















