News Flash

  • Home
  • Uncategorized
  • ছেলেধরা সন্দেহে চার যুবতীকে আটক করে পুলিশে দিল জনতা
Image

ছেলেধরা সন্দেহে চার যুবতীকে আটক করে পুলিশে দিল জনতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ডিসেম্বর৷৷ টাকা আদায় করার সময় রাজস্থানের চার যুবতীকে আটক করা হয়েছে৷ ঘটনা রাজধানী আগরতলা শহরের কাছে প্রতাপগড়ে৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা শহরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ গুজব ছড়ে গিয়েছে ছেলেধরার৷ পুলিশ জনরোষের মধ্য থেকে ঐ চার যুবতীকে থানায় নিয়ে যায়৷ তদন্ত শুরু করেছে৷ রাতে খবর লেখা পর্যন্ত পুলিশ দফায় দফায় জেরাই করে চলেছে৷
সংবাদে প্রকাশ, সোমবার দুপুরে চারজন যুবতী প্রতাপগড় এলাকায় ঘোরাফেরা করছে এবং এলাকার লোকজনের কাছ থেকে একটি এনজিওর নাম করে টাকা সংগ্রহ করছে৷ ঐ চার যুবতীর বক্তব্য হচ্ছে তারা রাজস্থান ও উড়িষ্যাতে বিভিন্ন সুকলের দুঃস্থ ছাত্রছাত্রীদের সাহায্যের জন্য এই টাকা সংগ্রহ করছেন৷ তাদের এই বক্তব্যে সন্তুষ্ট হতে পারেননি এলাকাবাসী৷ তাদের পরিচয়পত্র দেখাতে বললে ঐ যুবতীরা আপত্তি করে এবং অসংলগ্ণ কথাবার্তা বলতে থাকেন৷ তাতে স্থানীয়দের মনে সন্দেহ জাগে৷ মুহুর্তের মধ্যেই গুজব রটে যায় ঐ চার যুবতী ছেলেধরা৷ সুশ্রী ঐ চার যুবতীকে ঘিরে ফেলে এলাকাবাসী এবং খবর দেয় পুলিশকে৷ পূর্ব আগরতলা মহিলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং উত্তেজিত জনতার রোষানল থেকে ঐ চার যুবতীকে থানায় নিয়ে যায়৷
এলাকাবাসীর বক্তব্য হচ্ছে, ঐ চার যুবতী যখন টাকা সংগ্রহ করছিল তখন অনেকেই টাকা দিতে অসম্মতি জানালে তারা উচ্চবাচ্য করেছিলেন৷ এমনকি ত্রিপুরা রাজ্য সম্পর্কে নানা কুমন্তব্যও করেছিলেন৷ তাতেও ক্ষোভে ফেটে পড়েন জনগণ৷ যদিও, পুলিশ এখনও পর্যন্ত কোন অভিযোগ লিপিবদ্ধ করেনি৷ তবে, তাদের পরিচয় জানার চেষ্টা করছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top