News Flash

  • Home
  • Uncategorized
  • মুজফ্ফরনগর দাঙ্গার অভিযুক্ত মৃত
Image

মুজফ্ফরনগর দাঙ্গার অভিযুক্ত মৃত

মুজফ্ফরনগর, ২৪ ডিসেম্বর (হি. স.) : রবিবার স্থানীয় সিখেদা গ্রামে এক ষাটোর্দ্ধ ব্যক্তির ঝুলন্ত দেহ পুলিশ উদ্ধার করেছে। মৃতের নাম সোদান সিং। সোমবার এব্যাপারে পুলিশ জানিয়েছে, ২০১৩ সালের মুজফ্ফরনগর দাঙ্গায় অভিযুক্ত ছিলেন সোদান সিং। পুলিশ দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

পুলিশ সূত্রের খবর অনুযায়ী, রবিবার সন্ধ্যায় সিখেদা গ্রামে একটি বাড়ির ছাদ থেকে ঝুলন্ত অবস্হায় সোদান সিং নামে ওই আসামির দেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ষাট বছর বয়সী সোদান সিংকে খুন করা হয়েছে বলে নিকটবর্তী থানায় অভিযোগ দায়ের করেছে সোদান সিংয়ের পুত্র। পুলিশ জানিয়েছে, ছেলের অভিযোগের ভিত্তিতে অনুপ, রাজেশ, সুনীল কুমার এবং রামগোপালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য, ২০১৩ সালের আগস্ট ও সেপ্টেম্বর মাসে মুজফ্ফরনগর ও সংলগ্ন এলাকায় সাম্প্রদায়িক দাঙ্গায় ষাট জনেরও বেশি লোক নিহত এবং চল্লিশ হাজারেরও বেশি মানুষ বিতাড়িত হয়েছিল। এছাড়াও সোদান সিংয়ের বিরুদ্ধে যৌন হয়রানি মামলাও চলছিল।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top