News Flash

  • Home
  • Uncategorized
  • মেলবোর্ন টেস্টে অশ্বিন-জাদেজার ফিটনেস নিয়ে প্রশ্ন, চিন্তায় টিম ইন্ডিয়া শিবির
Image

মেলবোর্ন টেস্টে অশ্বিন-জাদেজার ফিটনেস নিয়ে প্রশ্ন, চিন্তায় টিম ইন্ডিয়া শিবির

মেলবোর্ন, ২৩ ডিসেম্বর (হি.স.) : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আগামী ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বক্সিং ডে টেস্ট শুরু হচ্ছে। ভারত-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় ম্যাচ আক্ষরিক অর্থে অ্যাসিড টেস্ট দুই শিবিরের কাছে। অ্যাডিলেডে প্রথম টেস্ট জিতে দুরন্ত শুরু করলেও ধারাবাহিকতা বজায় রাখতে ব্যর্থ কোহলিব্রিগেড। তাই পারথ টেস্ট জিতে সিরিজে সমতায় ফেরে ব্যাগি গ্রিনরা। সুতরাং দুই দলের কাছে মেলবোর্ন টেস্ট জিতে সিরিজে এগিয়ে যাওয়াতেই এখন পাখির চোখ।
কিন্তু মেলবোর্নে বক্সিং ডে টেস্ট শুরুর আগে ভারতীয় শিবিরে হঠাৎই চোট-আঘাতের কালো ছায়া। পারথে প্রথম একাদশে কোনও স্পেশালিস্ট স্পিনার না থাকায় তার ফল ভুগতে হয়েছে ভারতীয় শিবিরকে। উলটোদিকে দুই ইনিংস মিলিয়ে আট উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন অজি স্পিনার ন্যাথন লায়ন।
প্রথম টেস্টে আশাব্যঞ্জক পারফরম্যান্সের পরও পারথে অশ্বিনের না থাকার কারণ হিসেবে দলের হেড স্যার জানান, তলপেটে পেশির টান অনুভব করায় ছিটকে যেতে হয় দক্ষিণী স্পিনারকে। পাশাপাশি কাঁধের চোটের কারণে পুরোপুরি ফিট না থাকায় মাঠে নামানো যায়নি রবীন্দ্র জাদেজাকেও। শাস্ত্রী আরও জানান, ব্যাথা কমানোর ইঞ্জেকশন নিলেও দ্বিতীয় টেস্টের আগে ফিট জাদেজাকে পাওয়া না যাওয়ায় চার ফাস্ট বোলারেই মাঠে নামতে হয়েছিল।
কিন্তু কোহলি আবার জানিয়েছেন অশ্বিন বা জাদেজা ফিট থাকলেও চার পেসারে নামার বিষয়টা পূর্বপরিকল্পিত ছিল। সে যাইহোক, আসল বিষয় তৃতীয় টেস্ট শুরুর আগে হাতে বাকি আর মাত্র তিনদিন। কিন্তু দলের প্রথম দুই স্পিনার এখনও সুস্থ নন পুরোপুরি। চোট নিয়েও দ্বিতীয় টেস্টের ১৩ জনের দলে কীভাবে চলে এলেন জাদেজা? প্রশ্নের উত্তরে কোহলি জানিয়েছেন, ‘ফিটনেস নয়, পরিস্থিতির কথা ভেবে ওকে রাখা হয়েছিল।’ আর শাস্ত্রী জানাচ্ছেন, ‘৮০ শতাংশ সুস্থ থাকলেও মেলবোর্নে জাড্ডুকে খেলানোর চেষ্টা করানো হবে।’ তবে এই দুই স্পিনার নিতান্তই খেলার অবস্থায় না থাকলে ফের ভুগতে হতে পারে ভারতকে, এমনটাই মত ক্রিকেট বিশেষজ্ঞদের।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top