News Flash

  • Home
  • Uncategorized
  • শবরীমালা : পাম্বা বেস ক্যাম্পে বিক্ষোভের মুখে ১১ যুবতী
Image

শবরীমালা : পাম্বা বেস ক্যাম্পে বিক্ষোভের মুখে ১১ যুবতী

তিরুবনন্তপুরম, ২৩ ডিসেম্বর (হি.স.) : ফের উত্তপ্ত কেরলের শবরীমালা চত্বর | রবিবার ১১ জন যুবতী আয়াপ্পার মন্দিরে মহিলাদের প্রবেশের জন্য পাম্বা বেস ক্যাম্পে পৌঁছলে বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁদের। শহরে ঢোকার প্রত্যেকটি গেট বন্ধ করে প্রতিবাদ জানাতে শুরু করেছেন আয়াপ্পা ভক্তরা। আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত ওই এলাকায় ১৪৪ ধারা জারি রাখার নির্দেশ দিয়েছেন জেলাশাসক। হবে। আয়াপ্পা ভক্তরা। এদিন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাড়ির সামনেও বিক্ষোভ দেখান |
সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে এখনও ঋতুমতী মহিলাদের প্রবেশের বিরুদ্ধে সরব আয়াপ্পা ভক্তরা। স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে আয়াপ্পার মন্দিরে পুজো দেওয়ার জন্য শবরীমালা মন্দিরে প্রবেশের জন্য পাম্বা বেস ক্যাম্পে পৌঁছে বিক্ষোভের মুখে ১১ জন যুবতী | জানা গেছে, রবিবার ভোররাত সাড়ে তিনটে নাগাদ মাদুরাই থেকে পাম্বা বেস ক্যাম্পে পৌঁছান ছয় ঋতুমতী মহিলা। মন্দির থেকে চার কিলোমিটার দূরে অবস্থিত এই বেস ক্যাম্প। তাঁদের উদ্দেশ্য আয়াপ্পা দর্শন এবং পুজো দেওয়া। এরপরই খবর মেলে, তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন আরও পাঁচ যুবতী। এই খবর বিক্ষোভকারীদের কানে পৌঁছতেই পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। মন্দিরে পৌঁছনোর সমস্ত রাস্তা বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন ভক্তরা। এমনকী, মন্দিরের প্রধান পুরোহিত জানিয়ে দেন, মহিলারা ঢোকার চেষ্টা করলে মন্দিরের সব দরজা বন্ধ করে দেওয়া হবে। এমন পরিস্থিতিতে আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত ওই এলাকায় ১৪৪ ধারা জারি রাখার নির্দেশ দিয়েছেন জেলাশাসক।
আয়াপ্পা ভক্তরা। এদিন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাড়ির সামনেও বিক্ষোভ দেখান |-

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top