News Flash

  • Home
  • Uncategorized
  • দাম কমল ৩৩ টি পণ্যের, সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের বৈঠকে

দাম কমল ৩৩ টি পণ্যের, সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের বৈঠকে

নয়াদিল্লি, ২২ ডিসেম্বর (হি.স.) : স্বস্তির খবর। ৩৩ টি পণ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিল মোদী সরকার। শনিবার জিএসটি কাউন্সিলের ৩১তম বৈঠক ছিল। সেই বৈঠকের ৩৩টি পণ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর এর ফলে সাধারণ মানুষের অনেকটাই স্বস্তি হবে বলে মনে করা হচ্ছে।
কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, জিএসটি কমানো হবে । ২৮ শতাংশ থেকে তা কমিয়ে ১৮ শতাংশের নিচে রাখা হবে। শনিবার সেই পথেই হাঁটল জিএসটি কাউন্সিল।
এদিন নয়াদিল্লির বিজ্ঞানভবনে জিএসটি কাউন্সিলের ৩১তম বৈঠক ছিল। সেই বৈঠকেই ৩৩টি পণ্যের উপর থেকে পরিষেবা কর কমানোর সিদ্ধান্তে সিলমোহর দিল জিএসটি কাউন্সিল। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির উপস্থিতিতে হওয়া ওই বৈঠকে ঠিক হয়েছে, শুধুমাত্র বিলাসবহুল পণ্যগুলির উপরই ২৮ শতাংশ পরিষেবা কর চাপানো হবে। বাকি ৯৯ শতাংশের ক্ষেত্রে ১৮ বা তার কম কর নেওয়া হবে।
জানা গিয়েছে, ৩৩টি পণ্যের উপর পরিষেবা কমানো হচ্ছে। এক্ষেত্রে ১৮ শতাংশ থেকে কমে ১২ ও ৫ শতাংশ হয়ে যাচ্ছে। ২০১৬ সালের ১৫ সেপ্টেম্বর জিএসটি কাউন্সিল গঠন হয়। ২০১৭ সালের ১ জুলাই মধ্যরাতে দেশজুড়ে জিএসটি লাগু হয়। গত দু’বছরে ৩০বার বৈঠক হয়েছে জিএসটি কাউন্সিলের। এর মধ্যে ৯৭৯টি সিদ্ধান্ত নিয়েছে ওই কাউন্সিল।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top