News Flash

  • Home
  • Uncategorized
  • ক্ষতিপূরণ বাবদ ১৬০ কোটি টাকা না দিলে ভারতে হবে না ২০২৩ বিশ্বকাপ, জানাল আইসিসি
Image

ক্ষতিপূরণ বাবদ ১৬০ কোটি টাকা না দিলে ভারতে হবে না ২০২৩ বিশ্বকাপ, জানাল আইসিসি

দুবাই, ২২ ডিসেম্বর (হি.স.) : আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রায় ১৬০ কোটি টাকা জমা না করলে ২০২৩ সালে ক্রিকেট বিশ্বকাপ ভারতের মাটিতে হবে না। বোর্ড অফ কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াকে (বিসিসিআই) এমনই এক ফরমান জারি করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। জানা গিয়েছে, ২০১৬ সালে ভারতে যে টি২০ বিশ্বকাপ আয়োজিত হয়েছিল, সেখানে ট্যাক্স ডিডাকশনের ক্ষতিপূরণ হিসেবে আইসিসি ২৩ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাত্‍ ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৬০ কোটি টাকা দাবি করেছে । আর এই শর্ত মানতে না পারলে ২০২৩ সালে ক্রিকেট বিশ্বকাপ খেলতে পারবে না ভারত। এমনই নির্দেশ আইসিসি-র তরফে দেওয়া হয়েছে।
অক্টোবর মাসে সিঙ্গাপুরে আয়োজিত আইসিসি-র বোর্ড মিটিংয়ের আলোচ্য বিষয়গুলির মধ্যে এই টাকা ফেরতের শর্ত উল্লেখ করা হয়েছিল। আইসিসি-র বর্তমান প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহর ফের একবার বিসিসিআই-কে এই কথা স্মরণ করিয়ে দিয়েছেন। অতএব আগামী ৯ দিনের মধ্যেই আইসিসি-কে সব টাকা মিটিয়ে দিতে হবে বিসিসিআই-কে। যদি এই টাকা সময়মত বিসিসিআই মেটাতে না পারে, তাহলে বর্তমান আর্থিক বছরে ভারতের প্রাপ্য টাকা থেকে সেই অঙ্ক কেটে নেওয়া হবে। এখানেই শেষ নয়। আইসিসি-র তরফে স্পষ্ট জানিয়ে দিয়েছে ঋণ ফেরত না দিলে ২০২১ সালে ভারত থেকে সরিয়ে নেওয়া হবে চ্যাম্পিয়নস ট্রফি এবং ২০২৩ সালেও ভারতে হবে না একদিনের বিশ্বকাপ।
অন্যদিকে বিসিসিআই স্পষ্ট জানিয়েছে, কোনও রকম টাকা দেওয়া নিয়ে সম্মতি জানায়নি তারা। উলটে আইসিসি-র কাছে তারা মিনিটস-র কপি দাবি করেছে, যা প্রমাণ করবে আদৌ বিসিসিআই কোনও শর্তে রাজি হয়েছিল কি না। এ বিষয়ে কোনও রকম আপস করতে নারাজ বিসিসিআই। তাদের বক্তব্য অন্যায়ভাবে যদি ভারতের রেভিনিউ কেটে নেওয়া হয়, তাহলে আইনের সাহায্য নেবে তারাও।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top