News Flash

  • Home
  • Uncategorized
  • ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-২০ ম্যাচে জিতে সমতায় ফিরল বাংলাদেশ
Image

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-২০ ম্যাচে জিতে সমতায় ফিরল বাংলাদেশ

ঢাকা, ২১ ডিসেম্বর (হি.স.) : অধিনায়ক শাকিব আল হাসানের দুরন্ত পারফরম্যান্সে ভর করে টি-২০ সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ। ব্যাট হাতে ২৬ বলে ৪২ রানের পর বল হাতে পাঁচ উইকেট শিকার করেন তিনি। ঢাকায় সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে ক্যারিবিয়ানদের ৩৬ রানে পরাজিত করল টাইগাররা।
বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে টি-২০ ক্রিকেটে নিজেদের সর্বোচ্চ রানের নজির গড়ল বাংলাদেশ। তামিম ইকবাল ১৫ রানে আউট হলেও দ্বিতীয় উইকেটে ওপেনার লিটন দাস ও সৌম্য সরকারের ৬৮ রানের পার্টনারশিপ শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেয় টাইগারদের। লিটনের ৩৪ বলে ৬০ রানের দুরন্ত ইনিংসে যোগ্য সহযোগিতা করেন সৌম্য। ২২ বলে ৩২ রান করে আউট হন তিনি। এরপর ব্যক্তিগত এক রানে দ্রুত ফিরে যান মুশফিকুর রহিম। দশ রানের মধ্যে তিন উইকেট হারানোর পর বাংলাদেশ ইনিংসের হাল ধরেন অধিনায়ক শাকিব ও মাহমুদুল্লাহ। ২০ ওভারে বাংলাদেশকে পৌঁছে দেয় পাহাড়সম ২১১ রানে।
জবাবে ২১২ রান তাড়া করতে নেমে বড় পার্টনারশিপ গড়ে তুলতে ব্যর্থ হন ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা। বঙ্গ বোলিং ব্রিগেডের সামনে নিয়মিত ব্যবধানে উইকেট খোয়াতে থাকে তারা। সাই হোপের ১৯ বলে ৩৬, রোভমানের পাওয়েলের ৩৪ বলে ৫০, কেমো পলের ১৬ বলে ২৯ ক্যারিবিয়ান ইনিংসকে টানলেও কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দিতে পারেনি। বাংলাদেশের দুরন্ত বোলিং পারফর্ম্যান্সের সামনে চার বল বাকি থাকতেই ১৭৫ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ম্যাচের সেরা হন শাকিবই।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top