News Flash

  • Home
  • Uncategorized
  • আসন্ন লোকসভা নির্বাচনে পুনরায় জয়ী হবে বিজেপি, আবারও প্রধানমন্ত্রী হবেন মোদীজি : নীতিন গডকড়ি
Image

আসন্ন লোকসভা নির্বাচনে পুনরায় জয়ী হবে বিজেপি, আবারও প্রধানমন্ত্রী হবেন মোদীজি : নীতিন গডকড়ি

নয়াদিল্লি, ২১ ডিসেম্বর (হি.স.): আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক্কালে পাঁচ রাজ্যের (ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, মিজোরাম এবং তেলেঙ্গানা) বিধানসভা নির্বাচন বিজেপি-সহ প্রতিটি রাজনৈতিক দলের কাছেই ছিল ‘সেমি-ফাইনাল’-এর সমতুল্য। কিন্তু, পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনেই খুব ভালো ফলাফল করতে পারেনি বিজেপি। একইসঙ্গে বিজেপির কাছ থেকে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ ও রাজস্থান ছিনিয়ে নিয়েছে কংগ্রেস। বিজেপির দখলে থাকা ছত্তিশগড়, মধ্যপ্রদেশ ও রাজস্থান ছিনিয়ে নিয়ে কংগ্রেস এখনই যথেষ্টই আত্মবিশ্বাসী। তবে, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ির মতে, ‘তিন রাজ্যে বিজেপি পরাজিত হয়েছে, তা আমি মানতে নারাজ। আসন জয়ের নিরিখে সামান্যই পার্থক্য ছিল বিজেপি ও কংগ্রেসের মধ্যে। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি পুনরায় জয়ী হবে। আবারও প্রধানমন্ত্রী হবেন মোদীজি।’
মাঝে মধ্যেই বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়ে পড়েন বিজেপির বিভিন্ন নেতা-কর্মীরা। বিজেপি নেতা অথবা কর্মীদের বেফাঁস মন্তব্যের জেরে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়ে গেরুয়া শিবির। এ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ি বলেছেন, ‘দলের হয়ে বক্তব্য তুলে ধরার দায়িত্ব মূলত মুখপাত্রের। কিন্তু, দলের অন্দরের কিছু মানুষ মিডিয়ার সঙ্গে কথা বলার সময় মাঝেমধ্যেই বিতর্কে জড়িয়ে পড়েন। এমন কোনও মন্তব্য করা উচিত নয়, যা বিতর্কের সূত্রপাত করে এবং দলকে অস্বস্তিতে ফেলে।’
আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাজিত করতে বিশেষভাবে তৎপর কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, টিডিপি-সহ বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দল। বিরোধীদের জোট প্রসঙ্গে নীতিন গডকড়ি বলেছেন, ‘রাজনীতি হল সমঝোতার খেলা। যখন একটি রাজনৈতিক দল জানতে পারে যে তারা কোনও একটি দলকে পরাজিত করতে সক্ষম, ঠিক তখনই তারা জোট গঠন করে। নিরুপায় হয়েই জোট গঠিত হয়, বিরোধীরা মোদীজি এবং বিজেপিকে ভয় পাচ্ছে তাই এই জোট।’

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top