নয়াদিল্লি, ২১ ডিসেম্বর (হি.স.): জাঁকিয়ে শীত কাকে বলে, তা এখন ভালোই টের পাচ্ছেন রাজধানীর মানুষজন| বৃহস্পতিবারই মরশুমের শীতলতম দিন ছিল দিল্লিতে| সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমেছিল ৪ ডিগ্রি সেলসিয়াসে| শুক্রবার সামান্য বাড়ল রাজধানীর তাপমাত্রা| এদিন দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৭ ডিগ্রি সেলসিয়াস| তাপমাত্রার পারদ সামান্য বাড়লেও, শীত ভালোই
অনুভূত হচ্ছে রাজধানীতে| দিল্লিতে শীত অনুভূত হচ্ছিল বেশ কয়েকদিন ধরেই| তবে, জাঁকিয়ে শীতের অপেক্ষায় ছিলেন রাজধানীর মানুষজন| অবশেষে চলতি সপ্তাহ থেকেই হাড় কাঁপানো ঠাণ্ডায় কাঁপছে রাজধানী দিল্লি| একইসঙ্গে শীতের কামড় বেড়েছে উত্তর ভারতেও| দিল্লির আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত শীতের পরশ অব্যাহত থাকবে দিল্লি-সহ গোটা উত্তর ভারতজুড়ে|
আবহবিদরা জানিয়েছেন, শুক্রবার সকালে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৭ ডিগ্রি সেলসিয়াস| আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত এমনই শীতের আমেজ থাকবে রাজধানী ও সংলগ্ন এলাকায়| এদিন সকাল ৮.৩০ মিনিট পর্যন্ত বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ| দিল্লির পাশাপাশি এই মুহূর্তে ঠাণ্ডায় কাঁপছে উত্তর প্রদেশের রাজধানী লখনউ-সহ গোরক্ষপুর, ফৈজাবাদ, কানপুর, বরেলি এবং আগ্রা, সর্বত্রই শীতের পরশ|
ঠাণ্ডায় কাঁপছে রাজধানী দিল্লি, সর্বনিম্ন তাপমাত্রা ৪.৭ ডিগ্রি সেলসিয়াস
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















