News Flash

  • Home
  • Uncategorized
  • বৃহস্পতিবারের মধ্যেই সেরে রাখুন কাজকর্ম, টানা ৫ দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক
Image

বৃহস্পতিবারের মধ্যেই সেরে রাখুন কাজকর্ম, টানা ৫ দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক

কলকাতা, ২০ ডিসেম্বর (হি.স.): ব্যাঙ্কিংয়ের জরুরি কাজ থাকলে বৃহস্পতিবারের মধ্যেই সেরে রাখা ভালো। কারণ, শুক্রবার থেকে টানা ৫ দিন বন্ধ থাকছে ব্যাঙ্কের যাবতীয় কাজকর্ম। একটানা ৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকলে গ্রাহকদের ভোগান্তি কমবে না, বরং আরও বাড়বে। তাই যে কোনও জরুরি কাজ থাকলে তা বৃহস্পতিবারের মধ্যেই সেরে রাখা ভালো। এই কয়েকদিন ব্যাঙ্ক সংগঠনগুলির ডাকা বন্‌ধ ও পর পর ছুটির জেরে দুর্ভোগে পড়তে পারেন আমজনতা।

ব্যাঙ্ক অফিসারস অ্যাসোসিয়েশন ২১ ডিসেম্বর (শুক্রবার) বন্‌ধ ডেকেছে। সপ্তাহের চতুর্থ শনিবার হওয়ায় ২২ তারিখ ব্যাঙ্ক বন্ধ থাকবে, রবিবার ২৩ তারিখ সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে। সোমবার ২৪ তারিখ কিছুক্ষণের জন্য ব্যাঙ্ক খোলা থাকবে বলে জানা গিয়েছে। ২৫ তারিখ বড়দিন উপলক্ষ্যে ফের ব্যাঙ্কে ছুটি থাকবে। ২৬ তারিখ আবার ব্যাঙ্ক বন্‌ধ ডেকেছে ইউনিয়ন ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিউনস। ফলে বড়সড় হয়রানির মুখে পড়তে পারেন গ্রাহকরা। তবে ব্যাঙ্ক বন্ধ থাকলেও এটিএম গুলি খোলা থাকবে বলে জানিয়েছে ব্যাঙ্কগুলি। এই পাঁচদিন এটিএম-গুলিতে অতিরিক্ত টাকা দেওয়া হবে, যাতে কাউকে সমস্যার মুখোমুখি না পড়তে হয়।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top