News Flash

  • Home
  • Uncategorized
  • এনআরসি অসমেই সীমাবদ্ধ থাকবে
Image

এনআরসি অসমেই সীমাবদ্ধ থাকবে

৷৷ অভিজিৎ রায় চৌধুরী৷৷
নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর৷৷ বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহের উল্টো সুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ আহির এনআরসি নিয়ে সংসদে তথ্য দিলেন৷ অসম ছাড়া অন্য কোন রাজ্যে এনআরসি নয়, সংসদে লিখিত প্রশ্ণের জবাবে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী৷ ফলে, এনআরসি নিয়ে অবশেষে কেন্দ্রীয় সরকারে সম্ভিত ফিরেছে বলেই মনে হয়েছে৷ অবশ্য কেন্দ্রের এই সিদ্ধান্ত পাঁচ রাজ্যের নির্বাচনের প্রতিফলন কিনা, তা নিয়েও জোর গুঞ্জন শুরু হয়েছে৷
সুপ্রিম কোর্টের রায়ে অসমে এনআরসি প্রক্রিয়া শুরু হয়েছে৷ তাতে, খসড়া তালিকায় প্রায় ৪৩ লক্ষ নাম বাদ পড়েছে৷ অবৈধ অনুপ্রবেশকারী মূলত বাংলাদেশী মুসলিমদের চিহ্ণিতকরনেই অসমে এনআরসি প্রক্রিয়া শুরু হয়েছে তা অনেকটাই স্পষ্ট৷ এনআরসি প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে অসমে এক ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷ এনআরসি আতঙ্কে অনেকেরই রাতের ঘুম উড়ে গেছে৷ এই পরিস্থিতির প্রভাব ত্রিপুরাতেও পড়েছে৷ ত্রিপুরাতেও এনআরসি চেয়ে সুপ্রিম কোর্টে কয়েকটি মামলা হয়েছে৷ ওই মামলাগুলি শুনানির অপেক্ষায় রয়েছে৷
ত্রিপুরায় এনআরসি নিয়ে বাঙালি জাতিগোষ্ঠী সবচেয়ে বেশি আতঙ্কে ভুগছে৷ কারণ, ১৯৫১ সালকে ভিত্তি বছর ধরে এনআরসি প্রক্রিয়া ত্রিপুরায় চালু হলে প্রচুর বাঙালি ক্ষতিগ্রস্থ হবেন৷ অবশ্য, রাজ্য সরকার এখনও এনআরসি নিয়ে অবস্থান স্পষ্ট করেনি৷
অসম, ত্রিপুরা ছাড়াও বিজেপির তরফে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে এনআরসি লাগু করার কথা বলা হয়েছে৷ চলতি বছরের আগষ্টে বিজেপি জাতীয় সম্পাদক রাহুলর সিনহা বলেছেন, ভারতের বিশেষ করে পশ্চিমবঙ্গে বসবাসকারী মুসলমানদের এনআরসি প্রক্রিয়ার মাধ্যমে চিহ্ণিত করা উচিত৷ কারণ, ওই রাজ্য তৃণমূল কংগ্রেসের রাজত্বে অনুপ্রবেশকারীদের আখড়া হয়ে উঠেছে৷ দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ হুঙ্কার দিয়েছিলেন, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসলে এনআরসি চালু হবেই৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি শুরু থেকেই এনআরসি বিরোধীতায় সুর চড়িয়ে চলেছেন৷
তবে, এনআরসি নিয়ে আতঙ্ক তৈরীর ক্ষেত্রে আগুনে ঘি ঢেলেছে বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহের বক্তব্য৷ তিনি সাফ জানিয়েছিলেন, সারা দেশে পর্যায়ক্রমে এনআরসি চালু হবে৷ তাঁর কথায়, দীর্ঘ সময় ধরে ভারতীয়দের চিহ্ণিত করা হয়নি৷ ফলে, দেশের বিভিন্ন প্রান্তে অবৈধ অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে৷ তাতে, দেশের জনসংখ্যায় মারাত্মক প্রভাব ফেলেছে৷ অমিত শাহ অবৈধ অনুপ্রবেশকারীদের নিশানা করতে গিয়ে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের উই পোকা বলে কটাক্ষ করেছিলেন৷ অবৈধ অনুপ্রবেশকারী চিহ্ণিতকরণ নিয়ে বিজেপি সর্বভারতীয় সভাপতির কথায় মনে হয়েছিল, যে কোন মূল্যে সারা দেশে এনআরসি প্রক্রিয়া চালু করবে কেন্দ্রীয় সরকার৷ এনআরসি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর উল্টো সুরে বিতর্ক দেখা দিয়েছে৷ লোকসভায় এক প্রশ্ণের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ আহির জানিয়েছেন, ১৯৫১ সালের এনআরসি, ১৯৫০ সালের নাগরিকত্ব আইন এবং ২০০৩ সালের নাগরিকত্ব বিধির আওতায় অসম পরিমার্জিত হচ্ছে৷ বর্তমানে অসম ছাড়া অন্য কোন রাজ্যে এনআরসি লাগু করার প্রস্তাব নেই৷ ইতিপূর্বে সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকার বলেছিল, ত্রিপুরায় এনআরসি পরিমার্জনের কোনও প্রস্তাব নেই৷ রাজ্যে এনআরসি লাগু করার জন্য শীর্ষ আদালতে আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারের কাছে এবিষয়ে জানতে চেয়েছিল আদালত৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top