News Flash

  • Home
  • Uncategorized
  • মেন্ধারে আত্মঘাতী বিএসএফ জওয়ান
Image

মেন্ধারে আত্মঘাতী বিএসএফ জওয়ান

পুঞ্চ, ১৯ ডিসেম্বর (হি. স.) : জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার নিয়ন্ত্রণরেখা বরাবর মেন্ধারের সাবরা এলাকায় নিজের সার্ভিস রাইফেল দিয়ে গুলি করে আত্মঘাতী হলেন এক বিএসএফ জওয়ান। সরকারি সূত্রে জানানো হয়েছে, বুধবার সকালে আত্মহত্যা করেন সাতপাল জসওয়াল নামে সীমান্ত নিরাপত্তা বাহিনীর ওই অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর।

সরকারি সূত্রের খবর, \”সাবরায় চেকা গালীর কাছে ৭২ বিএসএফ ডি কয়-এ কর্মরত অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর ৪৯ বছর বয়সী সাতপাল জসওয়াল বুধবার সকাল ৯টা বেজে ২০ মিনিটে কর্তব্যরত অবস্থায় একটি বাঙ্কারের মধ্যে নিজের সার্ভিস রাইফেল দিয়ে গুলি করে আত্মহত্যা করেন। গুলিতে গুরুতর জখম হয়ে মৃত্যু হয়েছে তাঁর।\” গুলির আওয়াজ পেয়ে ছুটে আসেন তাঁর সহকর্মীরা। তারা জানিয়েছেন, রক্তে ভেসে যাচ্ছিল ওই আধিকারিকের দেহ। রক্তাক্ত এবং গুরুতর জখম অবস্থায় নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা। মেন্ধারের স্টেশন হাউস অফিসার ইনায়াত আহমেদ দুর্ঘটনার কথা ঘোষণা করেন। তিনি জানিয়েছেন, \”কেন এই চূড়ান্ত সিদ্ধান্ত বেছে নিলেন ওই জওয়ান তা ইতিমধ্যেই বলা যাচ্ছে না তবে, মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top