News Flash

  • Home
  • Uncategorized
  • কোচিং ক্লাসে যাওয়ার সময় তাজনগরী আগ্রায় যৌন লালসার শিকার বি. টেক ছাত্রী, তদন্ত শুরু করেছে পুলিশ
Image

কোচিং ক্লাসে যাওয়ার সময় তাজনগরী আগ্রায় যৌন লালসার শিকার বি. টেক ছাত্রী, তদন্ত শুরু করেছে পুলিশ

আগ্রা (উত্তর প্রদেশ), ১৯ ডিসেম্বর (হি.স.): ফের লজ্জাজনক ঘটনা ঘটল উত্তর প্রদেশে| এবার তাজনগরী আগ্রায় কোচিং ক্লাসে যাওয়ার সময় যৌন লালসার শিকার হলেন বি. টেক প্রথম বর্ষের একজন ছাত্রী| মঙ্গলবার রাতে নিউ আগ্রা থানার অন্তর্গত পোইয়া ঘাট-এর কাছে নক্ক্যারজনক ঘটনাটি ঘটেছে| কোচিং ক্লাসে যাওয়ার সময় ওই ছাত্রীকে অপহরণ করে নির্জন জায়গায় নিয়ে যাওয়া হয়| এরপর যৌন অত্যাচার চালায় চারজন দুষ্কৃতী| গণধর্ষণের ঘটনায় মামলা রুজু করেছে পুলিশ| একইসঙ্গে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করা হয়েছে| বুধবার লোহামাণ্ডির সিও চমন সিং জানিয়েছেন, ‘মঙ্গলবার সন্ধ্যায় কোচিং ক্লাসে যাচ্ছিল ওই ছাত্রী| সেই সময় ওই ছাত্রীকে অপহরণ করা হয়| নির্জন জায়গায় নিয়ে যাওয়ার পর ওই ছাত্রীর সঙ্গে যৌন অত্যাচার চালানো হয়| নির্যাতিতা ছাত্রী এখন হাসপাতালে চিকিত্সাধীন| তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে|’

পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় কোচিং ক্লাসে যাচ্ছিল বি. টেক প্রথম বর্ষের ওই ছাত্রী| জাতীয় সড়কের উপর ভগবান টকিজ ক্রসিংয়ের কাছে দু’জন অপরাধী ওই ছাত্রীর পথ আটকায়| এরপর ওই ছাত্রীকে অপহরণ করে নির্জন জায়গায় নিয়ে যাওয়া ওই দু’জন দুষ্কৃতী| সেখানে আগে থেকে আরও দু’জন দুষ্কৃতী উপস্থিত ছিল| পরে ওই চারজন মিলে বি. টেক ছাত্রীকে গণধর্ষণ করে বলে অভিযোগ| কু-কর্মের পরই ওই ছাত্রীকে নির্জন জায়গায় ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা| পুলিশ সুপার প্রশান্ত বর্মা জানিয়েছেন, ওই ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে নিউ আগ্রা থানায় অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে| পুলিশ সুপার জানিয়েছেন, ওই ছাত্রীকে চিকিত্সার জন্য এস এন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top