News Flash

  • Home
  • Uncategorized
  • শৈত্যপ্রবাহ অব্যাহত কাশ্মীরে, তুষারে ঢেকেছে লেহ-লাদাখ
Image

শৈত্যপ্রবাহ অব্যাহত কাশ্মীরে, তুষারে ঢেকেছে লেহ-লাদাখ

শ্রীনগর, ১৯ ডিসেম্বর (হি. স.) : উপত্যকায় অব্যাহত শৈত্যপ্রবাহ। বুধবার উপত্যকা জুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে নিচে। তবে রাতের তাপমাত্রা কিছুটা হলেও বেড়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, লেহ ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা মাইনাস ১৫ ডিগ্রি থেকে বেড়ে মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াস হয়। লাদাখ অঞ্চলের কারগিল শহরে রাতের তাপমাত্রা সামান্য বেড়েছে, যেখানে মঙ্গলবার শীতলতম ছিল লেহ।

বুধবার আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, লেহর সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনগরে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ২.৮ ডিগ্রি সেলসিয়াস, পেহলগাওঁয়ের তাপমাত্রা মাইনাস ৮.৪ ডিগ্রি সেলসিয়াস এবং গুলমার্গের সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৪ ডিগ্রি। অন্যদিকে জম্মু অঞ্চলের বেশিরভাগ অংশে রাতের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া দফতরের এক আধিকারিকের কথায়, মন্দির শহরের সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস, যা এই মরশুমে স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। গত সপ্তাহে তুষারপাতের পর থেকে দোদা জেলার ভাদেরওয়া শহরে তাপমাত্রা ছিল শূন্য ডিগ্রির কাছাকাছি। গতরাতে মাইনাস ০.৬ ডিগ্রির পর বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ০.৪ ডিগ্রি সেলসিয়াস হয়েছে ভাদেরওয়ায়। আবহাওয়া দফতর সূত্রে খবর,প্রবল তুষারপাত চলছে লাদাখ অঞ্চলে। বুধবার কারগিলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতরের এক আধিকারিক জানিয়েছেন, রিসী জেলার কাটরা শহরে যেখানে বৈষ্ণোদেবীর তীর্থযাত্রীদের বেস ক্যাম্প ফেলা হয় সেখানে তাপমাত্রা প্রায় ৭ ডিগ্রি সেলসিয়াস কমেছে। আরও এক সপ্তাহের জন্য শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর, তবে রাতের আকাশ পরিষ্কার থাকবে বলেই জানানো হয়েছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top