News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধানমন্ত্রী থাকাকালীন স্ক্রিপ্ট পড়েই কথা বলতেন মনমোহন, পাল্টা খোঁচা নকভির
Image

প্রধানমন্ত্রী থাকাকালীন স্ক্রিপ্ট পড়েই কথা বলতেন মনমোহন, পাল্টা খোঁচা নকভির

নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর (হি.স.): একটা সময় ছিল যখন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে ‘মৌনমোহন’ বলে খোঁচা দেওয়া হতো| সেই মৌনতা-খ্যাত মনমোহন সিংই এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘মৌনতা’ নিয়ে খোঁচা দিলেন| মঙ্গলবার দিল্লিতে নিজের বই প্রকাশ অনুষ্ঠানে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোঁচা দিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছিলেন, ‘আমি প্রধানমন্ত্রী হিসেবে সাংবাদিকদের মুখোমুখি হতে ভয় পেতাম না| আমি নিয়মিত সাংবাদিকদের মুখোমুখি হতাম|’ যদিও, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের এই ‘মৌনতা’ কটাক্ষকে উড়িয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী মুক্তার আব্বাস নকভি| বুধবার সকালে সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নকভি বলেছেন, ‘তিনি (মনমোহন সিং) একজন প্রবীণ নেতা এবং প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন কোনও একজনের আদেশ এবং স্ক্রিপ্ট অনুসারেই কথা বলতেন| এমনকি এখনও তিনি তাই করে যাচ্ছেন| তাঁকে বুঝতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোনও স্ক্রিপ্ট অথবা ডিরেক্টরের প্রয়োজন নেই|’

প্রসঙ্গত, বিগত সাড়ে চার বছর প্রধানমন্ত্রীর পদে থেকেও একবারও সাংবাদিক সম্মেলন করেননি নরেন্দ্র মোদী| তাঁর জমানায় বিদেশ সফরে সাংবাদিকদের প্রতিনিধি দল যাওয়াও বন্ধ হয়ে গিয়েছে| এমতাবস্থায় বর্তমান প্রধানমন্ত্রীকে বিঁধে স্বয়ং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন মন্তব্য করেছেন, ‘আমি প্রধানমন্ত্রী হিসেবে সাংবাদিকদের মুখোমুখি হতে ভয় পেতাম না| আমি নিয়মিত সাংবাদিকদের মুখোমুখি হতাম|…বিদেশ সফর থেকে ফেরার পথে সাংবাদিক বৈঠক করতাম|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top