News Flash

  • Home
  • Uncategorized
  • দীর্ঘ বছর পর দেশে ফেরা, দিল্লিতে পৌঁছতেই ব্যক্ত করলেন মনের আনন্দ
Image

দীর্ঘ বছর পর দেশে ফেরা, দিল্লিতে পৌঁছতেই ব্যক্ত করলেন মনের আনন্দ

নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর (হি.স.): পাকিস্তানে ছ’বছরের কারাদণ্ডের মেয়াদ কাটিয়ে মঙ্গলবারই (১৮ ডিসেম্বর) দেশে ফিরেছেন মুম্বইয়ের ইঞ্জিনিয়ার হামিদ নেহাল আনসারি। এবার রাজধানী দিল্লিতে পৌঁছলেন হামিদ আনসারি। দীর্ঘ বছর পর দেশের মাটিতে পা রাখতেই যথেষ্ট আবেগতাড়িত হয়ে পড়েছেন হামিদ। তাঁর কথায়, ‘অবশেষে দেশে ফিরলাম, খুবই ভালো লাগছে। আমি খুবই আবেগতাড়িত হয়ে পড়েছি।’

পাকিস্তানের অভিযোগ ছিল, গুপ্তচরবৃত্তি করতে সে দেশে গিয়েছিলেন হামিদ। কিন্তু, ২০১২ সালের নভেম্বর মাসে আফগানিস্তানের রাজধানী কাবুলে চাকরি নিয়ে চলে যাওয়ার পরই বেপাত্তা হয়ে যান হামিদ। পরে পেশোয়ারে ঢুকতেই হামিদকে গ্রেফতার করা হয়।

অবশেষে পাকিস্তানে দীর্ঘ ছ’বছর কারাদণ্ডের মেয়াদ কাটিয়ে মঙ্গলবারই (১৮ ডিসেম্বর) দেশে ফিরেছেন হামিদ নেহাল আনসারি। মঙ্গলবার ওয়াঘা সীমান্ত পেরিয়ে এ দেশে ঢোকেন হামিদ। ভারতের মাটিতে পা রাখতেই হাঁটু গেড়ে বসে পড়েন হামিদ। এরপর মাটিতে মাথা থকেন।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top