News Flash

  • Home
  • Uncategorized
  • দ্বাদশ আইপিএল নিলাম: নিলামে তুলেও উনাদকটকে ফিরিয়ে নিল রাজস্থান, ব্রার্থওয়েট কলকাতায়, অবিক্রিত যুবরাজ
Image

দ্বাদশ আইপিএল নিলাম: নিলামে তুলেও উনাদকটকে ফিরিয়ে নিল রাজস্থান, ব্রার্থওয়েট কলকাতায়, অবিক্রিত যুবরাজ

জয়পুর, ১৮ ডিসেম্বর (হি.স.) : মঙ্গলবার শুরু হল দ্বাদশ আইপিএল-র নিলাম৷ জয়পুরে দ্বাদশ আইপিএল নিলামের শুরু থেকে চলে নিলামের বিট৷ হাতুড়ির এক ঘায়েই ভাগ্য বদলে যায়, আর যেমনটা এদিন বদলে গেল জয়দেব উনাদকটের৷
শেষ মরশুমে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি ১১.৫ কোটি দাম পেয়েছিলেন৷ প্রতাশ্যা মতো অবশ্য ফল দিতে পারেননি৷ ১৫ ম্যাচে পেয়েছিলেন মাত্র ১১ উইকেট৷ সুদ তো দূরস্ত এই পারফরম্যান্সে ১১.৫ কোটির আসলটুকু আসতে পারেনি৷ রাজস্থানের হয়ে শেষ মরশুমে সাফল্য না পাওয়ায় আইপিএল শেষে জয়দেব উনাদকটকে নিয়ে এমন টিপ্পনিতে ছেয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়া৷ পরে ফ্র্যাঞ্চাইজিও তাঁকে ছেঁটে ফেলে৷ রিলিজ করে দেয় বাঁ-হাতি পেসারকে ফের পিঙ্ক সিটির নিলামে কিনল৷ তিনি ফের রাজস্থানে উনাদকট৷
উনাদকটকে রিটেন করলে স্বভাবতই শেষবারের অর্থমূল্যের চেয়ে আরও বেশিই অর্থ খরচ করতে হত৷ নিলামের আগে উনাদকটকে ফিরিয়ে দেওয়ায় রাজস্থানকে সেই পথে হাঁটতে হয়নি৷ আগের মূল্যের চেয়ে বেশ কিছুটা কম মূল্যেই গোলাপি শহরের নিলামে এবার তাঁকে দলে টেনে নিল রাজস্থান৷ শুরুতে দিল্লি, চেন্নাই, পঞ্জাবের সঙ্গে পাল্লা দিয়ে টক্কর চললেও শেষ পর্যন্ত ৮.৪ কোটি টাকা খরচ করে উনাদকটকে দলে নিল ‘ডবল আর’৷ প্রত্যাখান করেও ঘরে ডেকে নিয়ে এ যেন প্রায়শ্চিত্ত করল রাজস্থান৷
এখনও পর্যন্ত উনাদকট এই আইপিএলে যুগ্মভাবে সর্বোচ্চ দাম পেয়েছেন৷ উনাদকটের মত ৮.৪ কোটি মূল্য পেয়েছেন ভারতের এক অনামী মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তীকিংস ইলেভেন পঞ্জাবনিলামে নূন্যতম মূল্যের ৪২ গুণ বেশি টাকা পেয়েছেন বরুণ৷ দেশের জার্সিতে অভিষেকের আগেই আইপিএলে চমক দিতে চলেছেন অনামী স্পিনার৷ তিনি গেলেন কিংস ইলেভেন পঞ্জাবে৷
বরুণ ও উনাদকট এদিনে নিলামের অন্যতম সেরা চমক হলেও, তবে এদিন প্রাক্তন বিশ্বকাপার যুবরাজ সিংয়ের নিলামে কিনতে আগ্রহ দেখায়নি কোনও ফ্র্যাঞ্চচাইজি৷ ফলে অবিক্রিত থেকে গেছেন যুবরাজ সিং। তাঁর বেস প্রাইজ ছিল ১ কোটি। একইভাবে কোনও দল পাননি হাসিম আমলা, চেতেশ্বর পূজারা, অ্যাঞ্জেলো ম্যাথেউজ, শন মার্স, ডেল স্টেইন, উসমান খাওয়াজার মত তারকা ক্রিকেটাররাও।
কেকেআর-এর তালিকায় থাকলেও ৬.৬০ কোটিতে দিল্লিতে যাচ্ছেন কলিন ইনগ্রাম। ২ কোটিতে লাসিথ মালিঙ্গাকে ফের কিনে নিল মুম্বই ইন্ডিয়ান্স। আবার শিবম দুবেকে ২০ লাখের বেস প্রাইজ থেকে ৫ কোটিতে কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর।
বাংলার ক্রিকেটারদের মধ্যে ৪.৮০ কোটিতে মহম্মদ সামিকে নিয়েছে কিংস ইলেভন পঞ্জাব। গত মরশুমে ৫ কোটিতে কেনার পর এবার নিলামের আগে ঋদ্ধিমানকে ছেড়ে দিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। উইকেটকিপার ব্যাটসম্যানকে ফের ১.২০ কোটিতে কিনেছে হায়দরাবাদ। কোনও দল পাননি মনোজ তিওয়ারি ও বাংলার পেসার ঈশান পোড়েল।
এদিকে এদিনে ২০১৬ টি-২০ বিশ্বকাপের নায়ক কার্লোস ব্রার্থওয়েটকে ৫ কোটি টাকায় কিনল কলকাতা নাইট রাইডার্স৷ ৭৫ লক্ষ টাকায় নুন্যতম দামে নিলাম শুরু হয়েছিল বছর তিরিশের ক্যারিবিয়ান অল-রাউন্ডারের৷ প্রথমে দর হেঁকেছিল কেকেআর৷ কিন্তু ব্রার্থওয়েটকে নিতে আগ্রহ দেখায় প্রীতি জিন্টার কিংস ইলেভেন পঞ্জাবও৷ দুই ফ্র্যাঞ্চচাইজির কেউ হার মানতে চাইনি৷ ফলে ৭৫ লক্ষ টাকা থেকে পাঁচ কোটিতে বিক্রি হলেন ওয়েস্ট ইন্ডিজের টি-২০ বিশ্বকাপের নায়ক৷ এছাড়া ৫ কোটি টাকায় অক্ষর প্যাটেলকে নিল দিল্লি ক্যাপিটল৷একই টাকায় মোহিত শর্মাকে কিনল চেন্নাই সুপার কিংস৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top