News Flash

  • Home
  • Uncategorized
  • উর্জিত প্যাটেলকে ইস্তফা দিতে বলেনি কেন্দ্র : অরুণ জেটলি
Image

উর্জিত প্যাটেলকে ইস্তফা দিতে বলেনি কেন্দ্র : অরুণ জেটলি

নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স.) : আরবিআই-র গভর্নরের পদ থেকে উর্জিত প্যাটেলকে ইস্তফা দিতে বলেনি কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার এক আলোচনা সভায় বক্তব্য রাখতে এমনই জানালেন অরুণ জেটলি।
আরবিআই-র গভর্নরের পদ থেকে উর্জিত প্যাটেলের ইস্তফা নিয়ে রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছিল বিজেপি এবং কংগ্রেসের মধ্যে। কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে বলে দাবি করতে থাকে কংগ্রেস। যদিও ইস্তফাপত্রে ব্যক্তিগত কারণে পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছিলেন উর্জিত প্যাটেল। এদিন অরুণ জেটলি বলেন, আরবিআই-র ক্যাপিটেল রিজার্ভ থেকে একটি পয়সাও কেন্দ্রের দরকার নেই। আরবিআই-এর বোর্ড মিটিং সৌহার্দ্যপূর্ণ হয়েছিল। আরবিআই-র হাতে পর্যাপ্ত কত সংরক্ষিত পুঁজি রয়েছে তা ব্যাঙ্কের কাছে জানতে চাওয়া হয়েছিল। আরবিআই-র সঙ্গে কেন্দ্রের কিছু বিষয়ে মতপার্থক্য চলছিল একথা ঠিক। সরকার কখনও তাকে পদত্যাগ করার জন্য বলেনি। জওহরলাল নেহেরু ও ইন্দিরা গান্ধীর আমলে তৎকালীন আরবিআই-এর গভর্নরদের কেন্দ্রের নির্দেশে ইস্তফা দিতে হত। প্রসঙ্গত, উর্জিত প্যাটেলের স্থলাভিষিক্ত হয়েছেন শক্তিকান্ত দাস।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top