News Flash

  • Home
  • Uncategorized
  • ছ’বছর পর পাক জেল থেকে মুক্তি পেয়ে দেশের পথে হামিদ আনসারি
Image

ছ’বছর পর পাক জেল থেকে মুক্তি পেয়ে দেশের পথে হামিদ আনসারি

ইসলামাবাদ, ১৮ ডিসেম্বর (হি.স.) : ভারতীয় নাগরিককে মুক্তি দিল পাকিস্তান৷ হামিদ আনসারি নামে ওই ভারতীয় পাকিস্তানের কোহাট সেন্ট্রাল জেলে বন্দি ছিল৷ গত ১৫ ডিসেম্বর তাঁর কারাবাসের মেয়াদ শেষ হয়েছে৷ এরপর সোমবার তাঁকে মুক্তি দেয় পাক প্রশাসন৷ জানা গিয়েছে, মঙ্গলবার ওয়াঘা সীমান্ত থেকে দেশে ফিরবেন তিনি৷
৩৩ বছরের আনসারি মুম্বইয়ের বাসিন্দা৷ অনলাইনে আলাপ হওয়া এক মহিলার সঙ্গে দেখা করতে পাকিস্তান যান তিনি৷ আফগানিস্তান থেকে পাকিস্তানে ঢোকার সময় তাঁকে গ্রেফতার করে সেদেশের পুলিশ৷
পাকিস্তানের বিদেশমন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফইজল আনসারির বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ আনা হয়েছিল৷ জানান, হামিদ আনসারি একজন ভারতীয় চর৷ আফগানিস্তান থেকে অবৈধ ভাবে পাকিস্তানে প্রবেশের সময় ধরা পড়ে৷ তাঁর বিরুদ্ধে নথি জাল ও অপরাধমূলক কাজে জড়িত থাকারও অভিযোগ আনে পাকিস্তান৷ এদিন বিবৃতি দিয়ে একই কথা জানায় বিদেশমন্ত্রকের মুখপাত্র৷ সেই সঙ্গে জানায় মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আনসারিকে মুক্তি দেওয়া হল৷
ভুয়ো পাকিস্তানি পরিচয়ের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় ২০১২ সালে ডিসেম্বর মাসে পাকিস্তানের সেনা আদালত হামিদ আনসারির ছ’বছরের সাজা শোনায়৷ তাঁকে রাখা হয় খাইবার পাখতুনখোয়ার পেশোয়ার সেন্ট্রাল জেলে৷ ছ’বছর পর ১৫ ডিসেম্বর তাঁর সাজার মেয়াদ শেষ হয়৷ কিন্তু কোনও নথি তৈরি না হওয়ায় ভারতে তাঁকে ফেরত পাঠানো যায়নি৷ এদিকে জানা গিয়েছে, পাকিস্তানে জেলে বন্দি ১১ ভারতীয়৷ তাদের সাজার মেয়াদও শেষ হয়ে গিয়েছে৷ কিন্তু পাক জেল কর্তৃপক্ষ তাদের মুক্তি দিচ্ছে না৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top