News Flash

  • Home
  • Uncategorized
  • পারথে স্পিনার না খেলানোর খেসারত দিতে হল ভারতকে, স্বীকারোক্তি কোহলির
Image

পারথে স্পিনার না খেলানোর খেসারত দিতে হল ভারতকে, স্বীকারোক্তি কোহলির

পারথ, ১৮ ডিসেম্বর (হি.স.) : অস্ট্রেলিয়ার মাটিতে পারথ টেস্টে স্পেশালিস্ট স্পিনার না খেলানোর খেসারত দিতে হল ভারতকে। ভুল স্বীকার করে নিলেন বিরাট কোহলি৷ হারের কারণ ব্যক্ত করতে গিয়ে ভারত অধিনায়কের স্পষ্ট স্বীকারোক্তি, স্পিনারদের কথা বিবেচনা না করাটাই ভুল হয়ে গিয়েছে৷ হাতে রবীন্দ্র জাদেজার মতো স্পিনার থাকা সত্ত্বেও পারথে তাঁকে ব্যবহার না করার আক্ষেপও ঝরে পড়ল কোহলির গলায়৷ বিরাট জানান, পিচ দেখে তাঁর মনে হয়েছিল চার জন পেসারই যথেষ্ট৷ পিচের গতিপ্রকৃতি ও ন্যাথন লায়নের বোলিং দেখে ভারত পরে বুঝতে পেরেছে তাদের ভুলটা৷ মঙ্গলবার দ্বিতীয় টেস্টে শেষদিনে ভারতকে ১৪৬ রানে হারিয়ে দিল অস্ট্রেলিয়া৷ ফলে চার টেস্টের সিরিজে সমতায় ফিরল অস্ট্রেলিয়া। পারথ ১৪৬ রানে পারথ টেস্টে হারের পর এই সম্ভাব্য প্রশ্নগুলোই উঠে আসছে। বিরাট কোহলি অবশ্য বলছেন, ম্যাচের আগে পারথের পিচ দেখে একবারের জন্যও আমাদের মনে হয়নি কোনও স্পিনারকে খেলানো যাবে এখানে।
পারথ মানে পেস সঙ্গে বাউন্স। নতুন স্টেডিয়ামের প্রথম আন্তর্জাতিক টেস্ট ম্যাচে অবশ্য পারথের বাইশ গজে মাত দিলেন অফ স্পিনার নাথান লিঁও। দুই ইনিংস মিলিয়ে ৮ আউকেট তুলে নেন অজি স্পিনার। শুধু তাই নয় ম্যাচের সেরাও হয়েছেন তিনি। অস্ট্রেলিয়া যেখানে স্পেশালিস্ট স্পিনারকে রেখেই প্রথম একাদশ সাজিয়েছিলেন, সেখানে বিরাট চার পেসারকে খেলানোর সিদ্ধান্ত নেন। বুমরাহ, শামি , ইশান্তের সঙ্গে উমেশ যাদবকে জুড়ে দেন। ঘরের মাঠে উমেশের ফর্মকে মাথায় রেখেই দলে নিয়েছিলেন তাঁকে। চোটের মধ্যে থাকা ভুবনেস্বর কুমারকে তাই বাইরেই থাকতে হয়। আর অশ্বিন চোট পাওয়ায় বিকল্প কোনও স্পিনারের ভাবনা করেনি টিম ইন্ডিয়া। রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদবের মতো স্পিনার স্কোয়াডে থাকা স্বত্ত্বেও তাঁদের খেলান নি। এর আগে ইংল্যান্ড সফরে লর্ডসের সবুজ উইকেটে কুলদীপকে খেলিয়ে ভুল করেছিলেন। আর পারথে কোনও স্পিনারকে না খেলিয়ে বড় ভুল করে ফেললেন ভারত অধিনায়ক।
কোনও স্পিনার না খেলানো নিয়ে বিরাটের সাফাই, \” হ্যাঁ এখন হয়তো এটা বলতে হচ্ছে, যে স্পেশালিস্ট স্পিনার না খেলানো ভুল হয়েছে। তবে পিচ থেকে বিরাট কিছু সাহায্য লিঁও পায়নি। যে লাইন আর পেসে ও বল করেছে সেটাই ওকে উইকেট পেতে সাহায্য করেছে। তবে প্রথম দিনে যখন আমরা পিচ দেখি তখন একবারের জন্যও স্পিনারের কথা মাথায় আসেনি। জাদেজার বিষয় ভাবিনি। আমরা ভেবেছিলাম চার পেসারই যথেষ্ট এই উইকেটে। পেসাররা এই উইকেটে অনেক বেশি কার্যকরী হবে। তবে সেই সঙ্গে এটা দেখে ভালো লাগছে যে দ্বিতীয় ইনিংসে যে উদ্যেমে আমাদের পেসাররা বল করেছে এবং রীতিমতো দাপট দেখিয়েছে।\” পারথে হেরে বিরাট বলেন, \”আমরা খারাপ খেলেছি বলব না। আমি অন্তত এই দৃষ্টিভঙ্গি দিয়ে এই টেস্ট হারটাকে দেখছি না। আমাদের চেয়ে অস্ট্রেলিয়া ভালো ক্রিকেট খেলেছে তাই ওরা জিতেছে। একটা হার নিয়ে এত বিচলিত হওয়ার কিছু নেই। দল ছন্দে আছে, সকলেই ভালো ক্রিকেট খেলছে। অ্যাডিলেডের মত আবার আমরা ফিরতে পারব।

Releated Posts

রাহুলের বিদেশনীতি নিয়ে কটাক্ষের পাশে কংগ্রেস, ‘কাউকে উপহাস করেননি’

নয়াদিল্লি, ১৪ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের বিদেশনীতি নিয়ে রাহুল গান্ধীর কটাক্ষকে ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। এই…

ByBySandeep Biswas Aug 14, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top