News Flash

  • Home
  • Uncategorized
  • পারথে ভারতকে হারিয়ে সিরিজে সমতায় ফিরল অস্ট্রেলিয়া
Image

পারথে ভারতকে হারিয়ে সিরিজে সমতায় ফিরল অস্ট্রেলিয়া

পারথ, ১৮ ডিসেম্বর (হি.স.) : অস্ট্রেলিয়ার মাটিতে পারথ টেস্টে ভারতকে হারিয়ে সিরিজে সমতায় ফিরল অজি বিগ্রেড৷ মঙ্গলবার দ্বিতীয় টেস্টে শেষদিনে ভারতকে ১৪৬ রানে হারিয়ে দিল অস্ট্রেলিয়া৷ ফলে চার টেস্টের সিরিজে সমতায় ফিরল অস্ট্রেলিয়া।
২৮৭ রানের টার্গেট তাড়া করতে নেমে চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ছিল ৫ উইকেট হারিয়ে ১১২ রান। জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ১৭৫ রান৷ অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ভারতের ৫ উইকেট৷ সোমবারই পাঁচ উইকেট হারায় কোহলির ভারত৷ ক্রিজে ছিলেন হনুমা বিহারি ও ঋষভ পন্থ৷ ২৮ রানে হনুমা বিহারিকে আউট করে ভারতকে ধাক্কা দেন মিচেল স্ট্রার্ক৷
ঋষভ পন্থকে ৩০ রানে প্যাভিলিয়নে ফেরান নাথান লিঁও। উমেশ যাদবকে(২) ফেরান স্টার্ক । ইশান্ত শর্মা ও জশপ্রীত বুমরাহকে শূন্য রানে ফেরালেন প্যাট কামিন্স। ১৪০ রানে শেষ ভারতের দ্বিতীয় ইনিংস।দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে আট উইকেট নিয়ে ম্যান ওফ দ্য ম্যাচ হন নাথান লিঁও৷ দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে সর্বোচ্চ রান করেন অজিঙ্কা রাহানে ও ঋষভ পন্ত৷ দু’জনেই ৩০ রানের সংক্ষিপ্ত ইনিংস খেলেন৷ এছাড়া হনুমা বিহারী ২৮, মুরলি বিজয় ২০ ও বিরাট কোহলি ১৭ রান করেন৷ বাকিরা কেউই দু’অঙ্কের রানে পৌঁছতে পারেননি৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top