News Flash

  • Home
  • Uncategorized
  • আগামী দুদিন আকাশ থাকবে মেঘাছন্ন, এর পর জাঁকিয়ে পড়বে শীত, জানিয়েছে আবহাওয়া দফতর
Image

আগামী দুদিন আকাশ থাকবে মেঘাছন্ন, এর পর জাঁকিয়ে পড়বে শীত, জানিয়েছে আবহাওয়া দফতর

আগরতলা, ১৭ ডিসেম্বর, (হি.স.) : শনিবার থেকেই রাজ্যের আকাশ মেঘাচ্ছন্ন। গত দুদিন ধরে কখনও কখনও রাজ্যের বিভিন্ন জায়গায় টিপটিপ করে বৃষ্টি পড়ছে। সোমবার সকালেও আবহাওয়া বদলায়নি। এদিন সকাল থেকে রাজ্যের আকাশ মেঘাচ্ছন্ন। দুপুরের পর থেকে শুরু হয়েছে ঝির ঝির বৃষ্টি আর সঙ্গে কনকনে ঠাণ্ডা হাওয়া।
আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, আগামী দুদিন একই পরিস্থিতি থাকবে। তবে বুধবার থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করবে। তার পরই রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা প্রবল বলে আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে। জানা গেছে, বঙ্গোপসাগরের ওপর তৈরি হয়েছে ঘূর্ণিঝড় ‘পেটি’। তারই প্রভাব পড়েছে ত্রিপুরা ও সংলগ্ন অঞ্চলে।
সূত্র জানিয়েছে, ঘূর্ণিঝড় রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপর। তার অভিমুখ অন্ধ্র উপকূলের দিকে। মঙ্গলবার দুপুরে ঘণ্টায় ৬০-৭০ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনাও রয়েছে। তবে মেঘ সরে আকাশ পরিষ্কার হলেই শীত পড়বে। বুধবার রাত থেকেই রাজ্যের তাপমাত্রা নামবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top