News Flash

  • Home
  • Uncategorized
  • মিউজিয়ামকে আরও সমৃদ্ধ করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে ঃ শিক্ষামন্ত্রী
Image

মিউজিয়ামকে আরও সমৃদ্ধ করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে ঃ শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ডিসেম্বর৷৷ সভ্যতা, সংসৃকতি, প্রাচীন জীবনশৈলীর ধারনা ও ঐতিহাসিক স্থাপত্য যে কোন দেশ ও জাতির বেড়ে উঠার জন্য খুবই গুরত্বপূর্ণ৷ এসব ঐতিহাসিক নিদর্শন ও সামগ্রীর সংরক্ষণের মাধ্যমে শিক্ষার প্রসারে সংগ্রহশালা অর্থাৎ মিউজিয়ামের ভূমিকা অনস্বীকার্য৷ আজ ত্রিপুরা স্টেট মিউজিয়ামে উচ্চশিক্ষা দপ্তরের উদ্যোগ কনজারভেশন অব কালচারেল হেরিটেজ বিষয়ের উপর আয়োজিত ২ দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করে এ কথাগুলো বলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ তিনি বলেন, ২০১৩ সালের সেপ্ঢেম্বর মাসে ত্রিপুরা স্টেট মিউজিয়াম স্থান পরিবর্তন করে চলে আসে উজ্জ্বয়ন্ত প্রাসাদে৷ এখানে আসার পর মিউজিয়ামের গুরুত্ব অনেক বৃদ্ধি পেয়েছ৷ প্রায় দুহাজার কানি এলাকা বিস্তৃত এই প্রাসাদ বহু পর্যটককে আকর্ষিত করে৷ গত ৫ বছরে এখানে প্রায় সাড়ে নয় লক্ষ পর্যটক এসেছে৷ এর মধ্যে প্রায় ৩৫০০ জনেরমত বিদেশী পর্যটকও ছিলেন৷ শিক্ষা ভ্রমণে এসেছে ৫৫ হাজার ছাত্র ছাত্রী৷
শিক্ষামন্ত্রী বলেন, এ প্রাসাদ ও মিউজিয়াম নিয়ে দূরদর্শন সহ বিভিন্ন সরকারী ও বেসরকারী চ্যানেলগুলো তথ্যচিত্র তৈরি করেছে৷ যারফলে সর্বভারতীয় পর্যায়ে এর প্রচার হয়েছে উল্লেখযোগ্যভাবে৷ তিনি জানান, এই মিউজিয়ামের আকর্ষণ সাধারণ মানুষের কাছে আরও বাড়ানোর জন্য বিভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে৷ এরমধ্যে শিশু, বয়স্কদের জন্য প্রাসাদ চত্বরে ব্যাটাারি চালিত গাড়ির ব্যবস্থা করা হবে৷ আলোকসজ্জার মাধ্যমে প্রাসাদের সৌন্দর্য বাড়ািেঝনা হবে৷ নিরাপত্তা ব্যবস্থা জোরদার, বসার ব্যবস্থা সহ আরও অনেক পরিকাঠামোগত উন্নয়ন করা হবে৷ শিক্ষামন্ত্রী আরও জানান, এই মিউজিয়ামে ২৫টি গ্যালারী আছে, এর মধ্যে কয়েকটি গ্যালারি সাধারণদের কাছে খুবই জনপ্রিয়৷ ইতিমধ্যে মিউজিয়ামে ডিজিটাল গ্যালারীর ব্যবস্থা করা হয়েছে৷ এর মধ্যে দেশী বিদেশী শিক্ষাবিদ, গবেষক ও শিক্ষার্থীরা রাজ্যের লোকসংসৃকতি, শিল্প, সংসৃকতি, সভ্যতা নিয়ে গবেষণা করতে পারবেন৷ একটি কনজারভেটিভ ল্যাবরোটারি স্থাপনের প্রচেষ্টা চলছে৷ যা একটি মিউজিয়াম চালানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ৷ তিনি আরও জানান, রাজ্যের ঐতিহাসিক স্থাপত্যগুলোর সংরক্ষণের জন্য আর্কিওলোাজিকেল সার্ভে অব ইন্ডিয়ার কাছে প্রস্তাব পাঠানো হবে, যাতে এগুলির সংরক্ষণে পদক্ষেপ গ্রহণ করা হয়৷ শিক্ষামন্ত্রী বলেন, ত্রিপুরা শিল্প ও সংসৃকতিতে উন্নত৷ রাজ্যের পর্যটন বিকাশে সরকার সচেষ্ট৷ এক্ষেত্রে জনগণের সহযোগিতার মাধ্যমেই সরকার উন্নয়নমূলক কাজগুলিকে এগিয়ে নিয়ে যেতে পারে৷ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া বলেন, ত্রিপুরা শিল্প, সংসৃকতি ও ইতিহাসের একটা ঐতিহ্য রয়েছে৷ ত্রিপুরায় রাজপরিবারের সদস্যরা সাহিত্য, সংসৃকতির বিকাশে সার্থক ভূমিকা রেখেছিলেন৷ ত্রিপুরার রাজারা ছিলেন শিল্প ও সাহিত্যের প্রধান পৃষ্ঠপোষক৷ ঊনকোটি, দেবতামুড়া ত্রিপুরার প্রাচীন ও ঐতিহ্যশালী শিল্পের উৎকৃষ্ট উদাহরণ৷ তিনি বলেন, যেকোন জাাতির ঐতিহ্য ও সংসৃকতির সংরক্ষণ একান্ত প্রয়োজন৷ আমাদের গৌরবময় ঐতিহাসিক দলিলগুলো পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে হবে৷ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ললিতকলা আকাডেমীর অবসরপ্রাপ্ত চেয়ারম্যান ড কে কে চক্রবর্তী, উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা অমিত শুক্লা ও মহারাজকুমারী প্রজ্ঞা দেববর্মণ৷ পর্যটন দপ্তরের অধিকর্তা বিশ্বশ্রী বি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷
দুদিনব্যাপী এই কর্মশালায় রাজ্যের বিভিন্ন মহাবিদ্যালয়, গ্রন্থাগার, শিক্ষাপ্রতিষ্ঠান সহ বিভিন্ন দপ্তরের মোট ৪০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছেন৷ কর্মশালায় বিশেষজ্ঞ হিসাবে ললিতকলা অ্যাকাডেমীর অবসরপ্রাপ্ত চেয়ারম্যান, ড কে কে চক্রবর্তী, ইনট্যাক, ভুবনেশ্বরের অধিকর্তা মল্লিকা মিত্র, শান্তিনিকেতনের কিউরেটর ড প্রদীপ কুমার মন্ডল এবং আই আই টি বোম্বের অধ্যাপক রাহুল দেশমুখ উপস্থিত ছিলেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top