News Flash

  • Home
  • Uncategorized
  • মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে কমল নাথের শপথঃ রাহুল গান্ধীর বিরুদ্ধে তোপ দাগল বিজেপি
Image

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে কমল নাথের শপথঃ রাহুল গান্ধীর বিরুদ্ধে তোপ দাগল বিজেপি

নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর (হি.স.) : শিখ বিরোধী সংঘর্ষে জড়িত থাকার অভিযোগ রয়েছে কংগ্রেস নেতা কমল নাথ-র বিরুদ্ধে৷ সোমবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন তিনি৷ এমন ব্যক্তিকে রাজ্য প্রশাসনের শীর্ষ পদে বসানোয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে তোপ দাগল বিজেপি৷ কংগ্রেস সভাপতি পদ থেকে তাঁর ইস্তফারও দাবি তুলেছে গেরুয়া শিবির৷ প্রসঙ্গত, এদিনই শিখ বিরোধী সংঘর্ষে দোষী সাব্যস্ত হয়েছে কংগ্রেস নেতা সজ্জন কুমার৷
বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র এদিন বলেন, ‘‘নানাবতী কমিশনের কাছে একটি হলফনামা ও কিছু প্রমাণ জমা করা হয়৷ যেখানে শিখ বিরোধী সংঘর্ষে কমলনাথের নাম উল্লেখ করা হয়েছিল৷ এমন এক ব্যক্তিকে দল থেকে তাড়িয়ে দেওয়া উচিত৷ অথচ তাঁকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী করা হল৷ রাহুল গান্ধীর উচিত কংগ্রেস সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার৷’’
এনডিএ যখন কেন্দ্রে ক্ষমতায় ছিল তখন তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী ৮৪’র শিখ গণহত্যার তদন্তে নানাবতী কমিশন গঠন করেন৷ সু্প্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি করেন সেই গণহত্যার তদন্ত৷ কমলনাথের বিরুদ্ধে অভিযোগ, রাকাবগঞ্জ গুরুদ্বারাতে দুই শিখ যুবককে যখন জীবন্ত পুড়িয়ে মারা হয় তখন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তিনি৷ সঞ্জয় সুরি নামে এক সাংবাদিক নানাবতী কমিশনের কাছে হলফনামায় জানিয়েছিলেন, ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর ১ নভেম্বর তিনি রাকাবগঞ্জ সাহিব গুরুদ্বারাতে গিয়েছিলেন খবর সংগ্রহ করতে৷ সেই সময় তিনি দেখেন উন্মত্ত ‘রক্ত পিপাসু’ জনতাকে নিয়ন্ত্রণ করছেন কমলনাথ৷ তবে কমিশন এই গণহত্যার অভিযোগ থেকে কমলনাথকে রেহাই দেয়৷ কারণ তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের স্বপক্ষে জোরাল কোনও প্রমাণ যাওয়া যায়নি৷
অপরদিকে কমলনাথকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরানোর দাবিতে দিল্লির এক বিজেপি নেতা অনির্দিষ্টকালের জন্য অনশনের ঘোষণা করেছেন৷ তেজিন্দর পাল বগ্গা পশ্চিম দিল্লির তিলক নগর এলাকা থেকে শুরু করেছেন অনশন৷ ৮৪’র সংঘর্ষে এই এলাকায় বহু শিখ পরিবারের জীবন বিপন্ন হয়েছিল৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top