News Flash

  • Home
  • Uncategorized
  • নয়ডায় স্কুলের দেওয়াল চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু দু’জন পড়ুয়ার, গুরুতর আহত ৩
Image

নয়ডায় স্কুলের দেওয়াল চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু দু’জন পড়ুয়ার, গুরুতর আহত ৩

নয়ডা, ১৭ ডিসেম্বর (হি.স.): সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল উত্তর প্রদেশের নয়ডায়| স্কুলের পঠনপাঠন চলাকালীন দেওয়াল চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হল দু’জন স্কুল পড়ুয়ার| এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন পড়ুয়া| আহত পড়ুয়াদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে| সোমবার সকাল দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে নয়ডার সেক্টর ৪৯ থানার অন্তর্গত সালারপুর গ্রামে অবস্থিত একটি প্রাইভেট প্রাইমারি স্কুলে| মর্মান্তিক এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ|
গৌতম বুদ্ধ নগর-এর সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) অজয় পাল শর্মা জানিয়েছেন, সোমবার সকাল দশটা নাগাদ সালারপুর গ্রামে অবস্থিত একটি প্রাইভেট প্রাইমারি স্কুলের দেওয়াল আচমকাই ভেঙে পড়ে| দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে দু’টি শিশুর| এছাড়াও তিনটি শিশুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে| দুর্ঘটনার পরই মৃত এবং আহত শিশুদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাত্ করেন এসএসপি অজয় পাল শর্মা এবং জেলা ম্যাজিস্ট্রেট ব্রজেশ নারাইন| মর্মান্তিক এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ| পাশাপাশি স্কুলের দেওয়াল ভেঙে পড়ার ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top