News Flash

  • Home
  • Uncategorized
  • ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হিসেবে ভূপেশ বাঘেলের নাম চূড়ান্ত কংগ্রেস হাই-কমান্ডের
Image

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হিসেবে ভূপেশ বাঘেলের নাম চূড়ান্ত কংগ্রেস হাই-কমান্ডের

রায়পুর, ১৬ ডিসেম্বর (হি.স.) : অবশেষে জটিলতা কাটল। ছত্তিশগড়ের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বর্ষীয়ান কংগ্রেস নেতা ভূপেশ বাঘেলের নাম চূড়ান্ত করল হাই-কমান্ড।
গত ১১ ডিসেম্বর ভোট গণনার দিনই নিশ্চিত হয়ে যায় যে ১৫ বছর পর রায়পুরের মসদে ক্ষমতা দখল করতে চলেছে কংগ্রেস। কিন্তু কে হবেন মুখ্যমন্ত্রী। তা নিয়ে তৈরি হয় জোর জল্পনা। রাজস্থান, মধ্যপ্রদেশের মতোই ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী পদে কে বসবে তা নিয়ে তৈরি হয় জটিলতা। অবশেষে সব জটিলতা কাটিয়ে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হতে চলেছেন ভূপেশ বাঘেল। এদিন দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক মল্লিকার্জুন খাগরে এবং ছত্তিশগড়ের দায়িত্বে থাকা পি এল পুনিয়ার উপস্থিতিতে এক বৈঠকে মিলিত হয় কংগ্রেসের পরিষদীয় দল। সেখানে হাই কম্যান্ড থেকে আসা মুখবন্ধ খাম খোলা হয়। সেই খামের ভেতরই মুখ্যমন্ত্রী হিসেবে ভূপেশ বাঘেলের নাম ছিল। প্রথা মতো কংগ্রেসের পরিষদীয় দল তাকে নিজেদের দলনেতা হিসেবে নির্বাচিত করেন। ছত্তিশগড়ে তৃতীয় মুখ্যমন্ত্রী হতে চলেছেন তিনি। মুখ্যমন্ত্রীর দৌড়ে ছিলেন ড. চরণদাস মহন্ত, টি এস সিংদেও, তমরাধ্বজ সাহু।
শনিবার রাজধানী দিল্লিতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বাসভবনে দফায় দফায় বৈঠকে বসে কংগ্রেস নেতৃত্ব। বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী। ওইদিন নিজের বাসভবনে ছত্তিশগড়ে ড. চরণদাস মহন্ত, টি এস সিংদেও, তমরাধ্বজ সাহু, ভূপেশ বাঘেলের উপস্থিত ছিলেন। চার নেতার সঙ্গে ছবি তুলে ট্যুইটও করেন রাহুল গান্ধী। প্রসঙ্গত, ৯০ আসন বিশিষ্ট ছত্তিশগড় বিধানসভায় ৬৮টি আসনে জয়ী হয়েছে কংগ্রেস। বিজেপির ঝুলিতে গিয়েছে ১৫টি আসন।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top