News Flash

  • Home
  • Uncategorized
  • বিজয় দিবসে অমর জওয়ান জ্যোতিতে মাল্যদান প্রতিরক্ষা মন্ত্রীর, সম্মান জানালেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি
Image

বিজয় দিবসে অমর জওয়ান জ্যোতিতে মাল্যদান প্রতিরক্ষা মন্ত্রীর, সম্মান জানালেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর (হি.স.) : রবিবার ভারতীয় সেনার বিজয় দিবসে রাজধানী নয়াদিল্লিতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী ও সেনাবাহিনীর তিন শাখার প্রধানেরা ইন্ডিয়া গেটের অমর জওয়ান জ্যোতিতে মাল্যদান করেন। ১৯৭১ সালে এদিনেই পাক সেনাবাহিনীকে পরাজিত করে বাংলাদেশকে স্বাধীন করে ভারতীয় সেনা। প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামন এদিন সকালে অমর জওয়ান জ্যোতিতে মাল্যদান করেছেন। তাঁর সঙ্গে ছিলেন আর্মি স্টাফের উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল দেবরাজ আন্দু, নৌসেনার প্রধান সুনীল লানবা এবং এয়ার চিফ মার্শাল বীরেন্দ্র সিং ধানোয়া। সকলেই ৪৭ বছর আগে ঘটে যাওয়া যুদ্ধের শহিদদের সম্মান জানান।
বিজয় দিবসে বীর যোদ্ধাদের সম্মান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সকালে ট্যুইটারে তিনি লিখেছেন, “আজ বিজয় দিবসে আমরা ১৯৭১ সালের বীর যোদ্ধাদের অদম্য উৎসাহকয়ে স্মরণ করছি। তাঁদের সাহস এবং জাতীয়তাবাদ আমাদের দেশকে সুরক্ষিত করেছিল। তাঁদের সেই অবদান সকল ভারতীয়কে সর্বদা অনুপ্রেরণা যোগাবে।” এদিন সকালে যোদ্ধাদের সম্মান জানিয়ে ট্যুইট করেছেন রাষ্ট্রপতি রাম্নাথ কোবিন্দ। তিনি লিখেছেন, “বিজয় দিবসে আমাদের সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা ১৯৭১ সালের যুদ্ধে আমাদের দেশকে রক্ষা করেছিল।” একই সঙ্গে তিনি আরও লিখেছেন, “সেই যুদ্ধে যারা প্রাণ হারিয়েছিলেন তাঁদেরকে আমার শ্রদ্ধা জানাই।”
উল্লেখ্য, ১৯৭১ সালে এদিনে পরাজিত পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল আমির আব্দুল্লাহ্‌ খান নিয়াজি ঢাকার রমনা রেসকোর্সে ৯৩ হাজার সেনাদলের সঙ্গে জেনারেল জগজিৎ সিং আরোরার নেতৃত্বাধীন ভারতীয় সেনাবাহিনী ও বাংলাদেশ মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। ভারতে প্রতিবছর ১৬ ডিসেম্বর এদিনটি সেই থেকে “বিজয় দিবস” হিসেবে পালিত হয়ে আসছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top