News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে উৎপাদিত রাবারের গুণমান বৃদ্ধির উপর মুখ্যমন্ত্রীর গুরুত্বারোপ

রাজ্যে উৎপাদিত রাবারের গুণমান বৃদ্ধির উপর মুখ্যমন্ত্রীর গুরুত্বারোপ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ডিসেম্বর৷৷ রাবার সেক্টরে উন্নতির জন্য উৎপাদিত রাবারের গুণমান বাড়ানোর দিকে নজর দিতে হবে৷ গুণগত মানের রাবারের চাহিদা ও মূল্য বেশী৷ উৎপাদিত রাবারের গুণমান বাড়ানোর জন্য সঠিকপদ্ধতিতে রাবার প্রসেসিং করতে হবে৷ আজ সন্ধ্যায়ে সচিবালয়ের ২ নং সভাকক্ষে রাবার ক্ষেত্রের স্ট্র্যাটেজি ও কর্মপরিকল্পনা নিয়ে এক পর্যালোচনা সভায় এ অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তিনি বলেন, সঠিক পদ্ধতিতে রাবার প্রসেসিং করার জন্য প্রসেসিং -এর সাথ যুক্তদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে৷ প্রশিক্ষণের ক্ষেত্রে দক্ষ রিসোর্স পার্সনদের দিয়ে প্রশিক্ষণ করানোর ব্যবস্থা করতে হবে৷ প্রয়োজনে ক্ষেত্র পর্যায়ে ব্যবহারিক জ্ঞান দিতে হবে প্রশিক্ষণার্থীদের৷ মুখ্যমন্ত্রী বলেন, ল্যাটেক্স পৌঁছে দিতে হবে৷ প্রসেসিং সেন্টারে যথাযথ পদ্ধতি মেনে রাবার প্রসেসিং করতে হবে৷ এতে গুণগত সম্পন্ন রাবার শীট তৈরি হবে৷ তবেই রাবার চাষী ও রাবার সেক্টরে যুক্তদের অধিক মুনাফা হবে৷ মুখ্যমন্ত্রী বলেন, রাবার সেক্টরে যুক্তদের তাদের কাজকে পেশা হিসাবে নেওয়ার জন্য অনুপ্রাণিত করতে হবে৷ এদিনের সভায় শিল্প ও বাণিজ্য দপ্তরের অধিকর্তা ড সন্দীপ আর মাঠোড় রাজ্যে রাবার চাষের বিস্তারিত তথ্য তুলে ধরেন৷ তিনিবলেন, ২০১৭-১৮ বছরের হিসাব অনুসারে রাজ্যে মোট রাবার চাষের এলাকা রয়েছে ৮৪৮৪০ হেক্টর৷ তার মধ্যে ম্যাচুরড এলাকা ৫৪৪৪১ হেক্টর৷ রাজ্যে বর্তমানে মোট রাবার উৎপাদন হয় ৬৫,৩৩০ মেট্রিকটন৷ দেশের মোট রাবার উৎপাদনের ৯ খঞ্চশতাংশ ত্রিপুরা থেকে উৎপাদিত হচ্ছে৷ প্রায় ৬ লক্ষ জনজাতি অংশের মানুষ রাবার চাষের মাধ্যমে জীবিকা নির্বাহ করছে৷
মুখ্যমন্ত্রী রাজ্যে রাবারের উৎপাদন বাড়ানোর জন্য সভায় গুরুত্ব আরোপ করেন৷ শিল্প ও বাণিজ্য দপ্তরের অধিকর্তা আগামী তিন বছরে রাজ্যে রাবার উৎপাদন বাড়ানোর লক্ষ্যে একটি কর্ম পরিকল্পনা সম্পর্কে বলতে গিয়ে বলেন, প্রাথমিকভাবে প্রসেসিং এর জন্য প্রতি বছর ৫০টি গ্রুপ প্রসেসিং সেনটআর তৈরিকরে মোট ১৫০টি গ্রুপ প্রসেসিং সেন্টার স্থাপন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ তিনি বলেন, এই সকল পরিকাঠামো গড়ে তোলার জন্য ব্যাঙ্ক লোন, ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগম ও স্বাবলম্বনের মাধ্যমে তহবিলের ব্যবস্থা করার জন্য উদ্যোগ নেওয়া হবে৷ প্রধানমন্ত্রী কৌশল বিকাশখ যোজনায় দশ হাজার জনকে যারা রাবার সেক্টরে যুক্ত তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে অধিকর্তা জানান৷
সভায় রাবার মার্কেটিং নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়৷ রাবারের উৎপাদন বাড়ানোর জন্য টিএফডিপিসি এবং টিআরপিসি-কে অধিক যত্নবাহন হয়ে কাজ করার জন্য সভায় গুরুত্বারোপ করা হয়৷ সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিংকু রায়, মুখ্যসচিব এল কে গুপ্তা, অতিরিক্ত মুখ্যসচিব ড জি এস জি আয়েঙ্গার, মুখ্যমন্ত্রীর প্রধান সচিব কুমার অলক, মুখ্য বন সংরক্ষক অলিন্দ রাস্তোগী, প্রধান সচিব এল এইচ ডার্লং, টি আর পি সি’র ম্যানেজিং ডিরেক্টর ও অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকগণ৷ এছাড়াও অটোমোটিভ টায়ার ম্যানুফেকাচায়র্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদ দল, রাবার বোর্ডের আধিকারিক সহ অন্যান্য সংশ্লিষ্ট আধিকারিকরা সভায় উপস্থিত ছিলেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top