News Flash

  • Home
  • Uncategorized
  • রাফাল প্রসঙ্গে সুপ্রিম কোর্টের রায়কে সম্মান করা উচিত : অখিলেশ যাদব
Image

রাফাল প্রসঙ্গে সুপ্রিম কোর্টের রায়কে সম্মান করা উচিত : অখিলেশ যাদব

লখনউ, ১৫ ডিসেম্বর (হি.স.) : রাফাল চুক্তি মামলায় সুপ্রিম কোর্টের রায়কে সম্মান জানানো উচিত। শনিবার এমনই জানালেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব।
রাফাল চুক্তিতে দুর্নীতির অভিযোগ তুলে যৌথ সংসদীয় কমিটির দাবিতে সোচ্চার হয়েছিল কংগ্রেস। কিন্তু কংগ্রেসের এই দাবিকে মানতে নারাজ অখিলেশ যাদব। শনিবার তিনি বলেন, “রাফাল নিয়ে আমরা যখন যৌথ সংসদীয় কমিটির দাবি জানিয়েছিলাম, তখন সুপ্রিম কোর্টে বিষয়টি গড়ায়নি। কিন্তু এখন রাফাল নিয়ে সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে। সমস্ত দিক খতিয়ে দেখে আদালত রায় দিয়েছে। আগামীদিনে এই বিষয়ে কারও কোনও প্রশ্ন থাকলে তার উচিত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া। বিচারব্যবস্থায় সুপ্রিম কোর্টের প্রতি আস্থাশীল দেশের সাধারণ মানুষ। রাফাল নিয়ে তদন্তের দাবি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু এরপরেও কারও যদি কোনও জিজ্ঞাসা থাকে তবে তাদের ফের সুপ্রিম কোর্টে যাওয়া উচিত। দিল্লির জন্তর মন্তরের বিক্ষোভ আন্দোলনের সময়ে আমরা যৌথ সংসদীয় কমিটির দাবি জানিয়েছিলাম। কিন্তু এখন যেহেতু এই বিষয়ে সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে তাই সেই রায়কে সম্মান জানানো উচিত।”
প্রসঙ্গত, বর্ষীয়ান কংগ্রেস নেতা মল্লিকার্জুন খারগে জানিয়েছেন, রাফাল সংক্রান্ত যাবতীয় ক্যাগ রিপোর্ট সংসদ এবং পাবলিক অ্যাকাউন্ট কমিটির কাছে পেশ করা হয়েছে। সুপ্রিম কোর্টে এমনই জানিয়েছে কেন্দ্র, যা পুরোপুরি অসত্য ও ভিত্তিহীন।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top