News Flash

  • Home
  • Uncategorized
  • রাফাল নিয়ে স্বস্তিতে কেন্দ্র : সমস্ত পিটিশন খারিজ করে দিল সর্বোচ্চ আদালত
Image

রাফাল নিয়ে স্বস্তিতে কেন্দ্র : সমস্ত পিটিশন খারিজ করে দিল সর্বোচ্চ আদালত

নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর (হি.স.): গোটা দেশবাসীর নজর ছিল রাফাল মামলার রায়দানের দিকে, বহুচর্চিত রাফাল নিয়ে শীর্ষ আদালতে স্বস্তি পেল নরেন্দ্র মোদী সরকার| সুপ্রিম কোর্ট স্পষ্টতই জানিয়ে দিল, যুদ্ধবিমান কেনার প্রযুক্তিগত বিষয় নিয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারি না| আর তাই ধোপে টিকল না ফ্রান্সের কাছ থেকে রাফাল যুদ্ধবিমান কেনায় দুর্নীতির অভিযোগ তুলে শীর্ষ আদালতে দায়ের হওয়া একাধিক জনস্বার্থ মামলা| সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণে স্বস্তি প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং| স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, ‘শুরু থেকেই এই বিষয়টি কাঁচের মতো পরিষ্কার ছিল|’ তবে, সর্বোচ্চ আদালতে পর্যবেক্ষণে অসন্তোষ প্রকাশ করেছেন বিশিষ্ট আইনজীবী প্রশান্ত ভূষণ| প্রশান্ত ভূষণ জানিয়েছেন, ‘আমাদের মতে সুপ্রিম কোর্টের এই রায় একেবারে ভুল|’

ফ্রান্সের কাছ থেকে রাফাল যুদ্ধবিমান কেনায় দুর্নীতির অভিযোগ তুলে শীর্ষ আদালতে দায়ের হয়েছিল একাধিক জনস্বার্থ মামলা| দাবি উঠেছিল, আদালতের তত্ত্বাবধানে সিবিআই তদন্তেরও| এরপরই গত ৩১ অক্টোবর কেন্দ্রের কাছে রাফালের দাম সংক্রান্ত তথ্য জানতে চায় সুপ্রিম কোর্ট| শুক্রবার সেই মামলায় কেন্দ্রীয় সরকারকে স্বস্তি দিল শীর্ষ আদালত| রাফাল নিয়ে দায়ের হওয়া সমস্ত পিটিশন খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এদিন জানিয়েছেন, ‘১২৬টির জায়গায় ৩৬টি যুদ্ধবিমান কেনা নিয়ে প্রশ্ন তোলাটা অনুচিত| আমরা সরকারকে ১২৬টি বিমান কিনতে জোর করতে পারি না| যুদ্ধবিমানের ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয়| গোটা প্রক্রিয়ায় বিশেষ কোনও খামতি ছিল না| তাই এই বিষয়ে আর কোনও তদন্তের প্রয়োজন নেই|’

শীর্ষ আদালতের এই রায়ে স্বস্তি প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং| সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ‘শুরু থেকেই এই বিষয়টি কাঁচের মতো পরিষ্কার ছিল| আমরা প্রথম থেকেই বলে আসছি, রাজনৈতিক সুবিধা অর্জনের জন্য ভিত্তিহীন অভিযোগ করছে কংগ্রেস|’ তবে, সর্বোচ্চ আদালতে পর্যবেক্ষণে অসন্তোষ প্রকাশ করেছেন বিশিষ্ট আইনজীবী প্রশান্ত ভূষণ| প্রশান্ত ভূষণ জানিয়েছেন, ‘আমাদের মতে সুপ্রিম কোর্টের এই রায় একেবারে ভুল| পর্যালোচনার পর রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করা হতে পারে|’ রাফাল মামলা নিয়ে সুপ্রিম পর্যবেক্ষণের প্রেক্ষিতে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছেন, ‘সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ একেবারেই সঠিক, তবে রাজনৈতিক দলগুলি জেপিসি তদন্তের দাবি জানাচ্ছে|’

রাফাল মামলায় সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার স্বস্তি পেলেও, কংগ্রেস নেতা আনন্দ শর্মার মতে, ‘প্রধানমন্ত্রী এবং বিজেপি সরকারের আনন্দিত হওয়ার কোনও কারণ নেই| অনেক গুরুত্বপূর্ণ দিক নিয়ে মন্তব্য করেনি সুপ্রিম কোর্ট| রাফাল চুক্তি নিয়ে আমরা যৌথ সংসদীয় কমিটি (জেপিসি)-র দাবি জানাচ্ছি|’ এদিকে, রাফাল নিয়ে তুমুল হইহট্টগোলের আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত মুলতুবি হয়ে গেল লোকসভার অধিবেশন|

Releated Posts

মান্দাইয়ে বিজেপির বিশাল রোড শো, মুখ্যমন্ত্রীর সভা বানচালের চেষ্টার নিন্দা প্রার্থী রাজেশ দেববর্মার

আগরতলা, ১১ এপ্রিল: টি.টি.এ.এ.ডি.সি নির্বাচন ২০২৬-এর প্রচারের শেষ দিনে মান্দাইয়ে শক্তি প্রদর্শনে নামল বিজেপি। ১৬ নম্বর মান্দাইনগর–পুলিনপুর কেন্দ্রের…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top