News Flash

  • Home
  • Uncategorized
  • বিরোধীরা আক্রান্ত, একই সুরে রাজ্য সরকারকে বিঁধল সিপিএম ও কংগ্রেস
Image

বিরোধীরা আক্রান্ত, একই সুরে রাজ্য সরকারকে বিঁধল সিপিএম ও কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ডিসেম্বর৷৷ পাচ রাজ্যে নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়া পর খেকেই বিরোধীদের উপর ক্রমাগত আক্রমণ করা হচ্ছে৷ কংগ্রেস ও সিপিএম এই অভিযোগ একসাথে তুলেছে৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে পিসিসি সভাপতি বীরজিৎ সিনহা এবং প্রেস বিবৃত্তিতে সিপিএম এই অভিযোগ তুলে রাজ্য সরকার এবং বিজেপির কড়া নিন্দা জানিয়েছে৷

এদিন পিসিসি সভাপতি বলেন, পাঁচ রাজ্যে নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়া পর থেকেই বিরোধীরা এ রাজ্যে আরো বেশি আক্রান্ত হচ্ছেন৷ বিভিন্ন জায়গায় কংগ্রেসের পার্টি অফিসে ভাঙচুর চালানো হয়েছে৷ কংগ্রেস কর্মীদের মারধোর করা হয়েছে৷ তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, পুলিশের সামনেই এই ধরনের ঘটনাগুলি ঘটছে৷ সারা রাজ্যে বিজেপি কর্মীদের সন্ত্রাসে বিরোধীরা ভিতসন্ত্রস্ত্র হয়ে পড়েছেন৷ বীরজিৎ বাবুর কথায়, বিরোধীরা আক্রান্ত হলেও পুলিশ কংগ্রেস কর্মীকে গ্রেপ্তার করছে৷ তিনি এই পরিস্থিতির জন্য সরাসরি বিজেপিকে এবং রাজ্য সরকারকে নিশানা করেছেন৷ পুলিশ প্রশাসন তাদের দায়িত্ব ঠিকমত পালন করতে না পারার জন্য রাজ্য সরকার ও বিজেপিকে তিনি দায়ি করেছেন৷ তাঁর দাবি, এই অস্থির পরিস্থিতি স্বাভাবিক করে তোলা হোক৷ রাজ্যে গণতন্ত্র ফিরিয়ে আনা হোক৷ যেখানে শাসক-বিরোধী উভয়ের সমান অধিকার প্রতিষ্ঠা পাবে৷ বীরজিৎবাবু হুশিয়ারি দিয়েছেন, শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক না হলে প্রদেশ কংগ্রেস তা মুখ বুজে সহ্য করবে না৷ প্লাটা প্রতিরোধ গড়ে তুলতে পিছপা হবে না প্রদেশে কংগ্রেস, জোড় গলায় দাবি করেন তিনি৷

এদিকে, সিপিএম এক বিবৃতিতে জানিয়েছে, গত ১১ ডিসেম্বর পাচ রাজ্যের ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে বিভিন্ন স্থানে দলীয় কর্মীদের উপর আক্রমণ চালানো হচ্ছে৷ সদর মলয়নগরে সিপিএম অফিসে বিজেপি কর্মীরা ভাঙচুর চালিয়েছে৷ শুধু তাই নয়, ডুকলির মশেহ খলায় সিপিএম লোক্যাল কমিটির সদস্যা স্বপ্ণা ভৌমিকের বাড়িতে ইট-পাটকেল ছুড়া হয়েছে৷ সিপিএমের অভিযোগ, গত দুই দিনে শান্তিরবাজার মহকুমায় তিনজন দলীয় কর্মীকে বিজেপি কর্মীরা মারধোর করেছেন৷ বিরোধীদের উপর ক্রমাগত আক্রমণ চালানো হলেও পুলিশ কোনও ভূমিকা নিচ্ছে না, এই অভিযোগ তুলে সিপিএম রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেছে৷ অবিলম্বে বিরোধীদের উপর আক্রমণ বন্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে সিপিএম দাবি জানিয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top