News Flash

  • Home
  • Uncategorized
  • সংসদে জঙ্গি হামলার বর্ষপূর্তি : শহিদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য প্রধানমন্ত্রী-সহ বিশিষ্টদের
Image

সংসদে জঙ্গি হামলার বর্ষপূর্তি : শহিদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য প্রধানমন্ত্রী-সহ বিশিষ্টদের

নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর (হি.স.): সংসদে জঙ্গি হামলার বর্ষপূর্তিতে শহিদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ বিশিষ্টজনেরা| ২০০১ সালের ১৩ ডিসেম্বর সংসদে হামলা চালায় লস্কর-ই-তৈবা (এলইটি) এবং জইশ-ই-মহম্মদ (জেইএম) জঙ্গি সংগঠনের সশস্ত্র জঙ্গিরা| জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন ন’জন, পাল্টা হামলায় পাঁচজন জঙ্গিই খতম হয়েছিল| সে দিনের হামলার যারা প্রাণ হারিয়েছিলেন বৃহস্পতিবার তাঁদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ বিশিষ্টজনেরা|

এদিন প্রধানমন্ত্রী ছাড়াও শহিদদের প্রতি শ্রদ্ধা জানান উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী, বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী, লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ-সহ অন্যান্যরা| এদিন সকালে মাইক্রোব্লগিং সাইট টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, ‘২০০১ সালের এই দিন আমাদের সংসদে সন্ত্রাস হামলায় যাঁরা প্রাণ হারিয়েছিলেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানাই| তাঁদের সাহস এবং বীরত্ব প্রতিটি ভারতবাসীকে অনুপ্রাণিত করে|’

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top