News Flash

  • Home
  • Uncategorized
  • ভোটের কাজে উঠেপড়ে লাগছে নির্বাচন দফতর, ১৮ ডিসেম্বর বিশেষ বৈঠক
Image

ভোটের কাজে উঠেপড়ে লাগছে নির্বাচন দফতর, ১৮ ডিসেম্বর বিশেষ বৈঠক

কলকাতা, ১৩ ডিসেম্বর (হি.স.): ভোটার তালিকায় নাম তোলা সংক্রান্ত কাজ শেষ। আগামী ৪ জানুয়ারি প্রকাশিত হতে চলেছে চূড়ান্ত ভোটার তালিকা। তার আগে, ১৮ ডিসেম্বর একটি বৈঠক হতে চলেছে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরে। ঠিক হয়েছে, এবার পরীক্ষায় বসতে হবে জেলা শাসকদের। না, মুখ্যমন্ত্রীর রিভিউ মিটিংয়ে নয়। আক্ষরিক অর্থেই পরীক্ষা দিতে হবে জেলা শাসকদের। করতে হবে মন দিয়ে পড়াশোনা। অবাক হচ্ছেন? ভাবছেন, জেলাশাসকদের আবার পরীক্ষা! হ্যাঁ, বাস্তবেই এটা হতে চলেছে। ফেব্রুয়ারিতে এই পরীক্ষা নেবে নির্বাচন কমিশন। তার আগে অবশ্য তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। লোকসভা নির্বাচন পরিচালনার সমগ্র বিষয়টিতে কতখানি দক্ষতা অর্জন করলেন, সেটা বুঝে নিতেই ওই পরীক্ষার আয়োজন। পরীক্ষা শেষে মিলবে শংসাপত্রও। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দফতর সূত্রে এমন খবরই মিলেছে।

আগেও বেশ কয়েকবার প্রশিক্ষণ হয়েছে জেলা শাসকদের। তবে সেগুলো মূলত ভোটার তালিকায় নাম তোলা সংক্রান্ত। সেই কাজ শেষ। আগামী ৪ জানুয়ারি প্রকাশিত হতে চলেছে চূড়ান্ত ভোটার তালিকা। সেই কারণে চাকাটা গড়াতে শুরু করেছে লোকসভা নির্বাচনের মূল পর্বের দিকে। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দফতর সূত্রে খবর, আগামী ১৮ ডিসেম্বর একটি বৈঠক হতে চলেছে। বৈঠকে মুখ্য নির্বাচন আধিকারিক, ডেপুটি নির্বাচনী আধিকারিক, জেলাশাসক সহ অন্য রিটার্নিং অফিসাররা অংশ নেবেন।

সূত্রের খবর, আগামী ৭ জানুয়ারি শুরু হচ্ছে ‘সার্টিফিকেশন প্রোগ্রাম ফর রিটার্নিং অফিসারস’। রাজ্যে রিটার্নিং অফিসার হিসেবে কাজ করেন মূলত জেলাশাসক, অতিরিক্ত জেলা শাসকরা। মোট ৪২ জন রিটার্নিং অফিসারের জন্য সাত দফায় হবে এই প্রশিক্ষণ। চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতি দফায় ৬ জন করে অফিসার নেবেন প্রশিক্ষণ। সে সময় পুরো নির্বাচন পরিচালনার বিষয়ে পাঠ পাবেন তাঁরা। এই প্রশিক্ষণ শেষে হবে পরীক্ষা। সেই পরীক্ষায় মান যাচাই করে দেওয়া হবে শংসাপত্র।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top