News Flash

  • Home
  • Uncategorized
  • বেনজীর ঘটনা স্বরাষ্ট্র দপ্তরে, রাতভর থানার ওসিদের সাথে বৈঠক মুখ্যমন্ত্রীর
Image

বেনজীর ঘটনা স্বরাষ্ট্র দপ্তরে, রাতভর থানার ওসিদের সাথে বৈঠক মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর৷৷ নজীরবিহীন ঘটনা৷ রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে বিকেল ৩টায় বৈঠক শুরু হয়৷ ১২ ঘন্টারও বেশি সময় ধরে চলে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা৷ পরদিন ভোর ৪টা ১৫ মিনিটে সেই বৈঠক সমাপ্ত হয়৷ সম্ভবত রাজ্যের ইতিহাসে এই প্রথম কোন মুখ্যমন্ত্রী সারা রাত আইন-শৃঙ্খলা নিয়ে বৈঠক করেছেন৷ সূত্রের খবর, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ওই বৈঠকে রাজ্যের প্রত্যেক থানার ওসি’র সাথে পৃথকভাবে আইন-শৃঙ্খলা নিয়ে আলোচনা করেছেন৷
রাজ্যে চলতি বছরে অপরাধ বেড়েছে৷ অক্টোবর পর্যন্ত মোট ৯৯৩৩টি অপরাধের ঘটনা লিপিবদ্ধ হয়েছে৷ ২০১৭ সালে মোট অপরাধ লিপিবদ্ধ হয়েছিল ৮২৯১টি৷ গড়ে প্রতি মাসে ৬৯১টি অপরাধ সংঘটিত হয়েছিল ২০১৭ সালে৷ কিন্তু, চলতি বছরে গড়ে প্রতি মাসে অপরাধ সংঘটিত হয়েছে ৯৯৩টি৷ নতুন সরকার গঠিত হওয়ার পর আট মাসে গড়ে অপরাধ সংঘটিত হয়েছে ১০২৯টি৷ রাজ্য পুলিশের ওয়েবসাইট থেকে এই তথ্য মিলেছে৷ স্বাভাবিকভাবে রাজ্যে অপরাধ বৃদ্ধি বিজেপি-আইপিএফটি জোট সরকারকে চিন্তায় ফেলেছে৷
ফলে, আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সতর্ক করার জন্য ম্যারাথন বৈঠকের সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ আগরতলায় প্রজ্ঞা ভবনে রাজ্যের সমস্ত থানার ওসিদে’র সাথে পৃথকভাবে আলোচনা করেছেন তিনি৷ ওই বৈঠকে রাজ্য পুলিশের মহানির্দেশক এ কে শুক্ল, এডিজি রাজীব সিং এবং মুখ্যমন্ত্রী সচিবালয়ের অতিরিক্ত সচিব মিলিন্দ রামটেকে উপস্থিত ছিলেন৷
জানা গেছে, রাজ্যের সমস্ত থানার ওসি’দের দায়িত্ব বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী৷ অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অবলম্বন করার জন্য তিনি কড়া বার্তা দিয়েছেন৷ মুখ্যমন্ত্রীর সাফ কথা, যে কোন অপরাধের জন্য সংশ্লীষ্ট থানার ওসিকে জবাবদিহি করতে হবে৷ শুধু তাই নয়, এলাকায় প্রত্যেকটি বাড়িতে কি ঘটছে তা নজরে রাখতে হবে৷
রাজ্যে মাদক পাচার বাণিজ্য শূণ্যের কোঠায় নেওয়ার জন্য পুলিশকে আরও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তিনি এদিন স্পষ্ট করে দিয়েছেন, রাজ্যে অপরাধের হার কমাতে চরম পদক্ষেপ নিতে পুলিশ যেন কোনভাবেই পিছপা না হয়৷ রাজনৈতিক প্রভাব যেন পুলিশের কাজে বাধা না হয়, তা সুনিশ্চিত করার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top