News Flash

  • Home
  • Uncategorized
  • ছত্তিশগড়ে এনকাউন্টারে খতম কুখ্যাত মাওবাদী, উদ্ধার ২৫টি আইইডি বিস্ফোরক
Image

ছত্তিশগড়ে এনকাউন্টারে খতম কুখ্যাত মাওবাদী, উদ্ধার ২৫টি আইইডি বিস্ফোরক

রায়পুর, ১২ ডিসেম্বর (হি.স.): ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয়েছে কুখ্যাত একজন মাওবাদী| বিজাপুর জেলার তার্রেম গ্রামের ঘটনা (রায়পুর থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরে)| এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে ২৫টি ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)| বিজাপুরের পুলিশ সুপার মোহিত গর্গ জানিয়েছেন, বুধবার সকাল ন’টা নাগাদ বিজাপুর জেলার তার্রেম গ্রামে নিরাপত্তা বাহিনী এবং মাওবাদীদের মধ্যে গুলির লড়াই শুরু হয়| দীর্ঘক্ষণ গুলির লড়াইয়ে খতম হয়েছে একজন কুখ্যাত মাওবাদী| বাকি মাওবাদীরা পালিয়ে যেতে সক্ষম হয়| এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে ২৫টি ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরক এবং মাওবাদীদের বিভিন্ন সামগ্রী|
বিজাপুরের পুলিশ সুপার (এসপি) মোহিত গর্গ আরও জানিয়েছেন, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায় তার্রেম গ্রাম সংলগ্ন বাসাগুড়া-তার্রেম রোড ল্যান্ডমাইন বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার ছক কষছে ২৫-৩০ জন মাওবাদী| বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এবং স্থানীয় পুলিশ| নিরাপত্তা বাহিনী ওই স্থানে পৌঁছতেই মাওবাদীদের সঙ্গে শুরু হয় গুলির লড়াই| গুলির লড়াই থামতেই এনকাউন্টারস্থলে কুখ্যাত একজন মাওবাদীর দেহ উদ্ধার হয়| পাশাপাশি ২৫টি ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) এবং মাওবাদীদের বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top