News Flash

  • Home
  • Uncategorized
  • মধ্যপ্রদেশে সরকার গড়ার জন্য ১২১ বিধায়কের সমর্থন রয়েছে কংগ্রেসের : নরেন্দ্র সালুজা
Image

মধ্যপ্রদেশে সরকার গড়ার জন্য ১২১ বিধায়কের সমর্থন রয়েছে কংগ্রেসের : নরেন্দ্র সালুজা

ভোপাল, ১২ ডিসেম্বর (হি.স.) : মধ্যপ্রদেশে সরকার গড়ার জন্য কংগ্রেসের কাছে ১২১ জন বিধায়কের সমর্থন রয়েছে বলে জানিয়েছেন দলের মুখপাত্র নরেন্দ্র সালুজা। বুধবার সকালে ২৩০ আসন বিশিষ্ট মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনের ফলাফল সামনে আসে। কংগ্রেসের দখল গিয়েছে ১১৪টি আসন। একক সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ছিল ১১৬টি আসন। এমন পরিস্থিতিতে কংগ্রেসের তরফে নরেন্দ্র সালুজা জানিয়েছেন, সরকার গড়তে কংগ্রেসের কাছে ১২১টি বিধায়কের সমর্থন রয়েছে। দুইজন বসপা, একজন সপা, চার নির্দল মিলিয়ে কংগ্রেসের হাতে রয়েছে ১২১ বিধায়ক। এদিন রাজভবনে গিয়ে রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের কাছে সরকার গড়ার দাবি জানায় কংগ্রেস। কংগ্রেস প্রতিনিধি দলে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি কমল নাথ, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, দ্বিগ্বিজয় সিং, অরুণ যাদব, বিবেক টাঙ্কা।
রাজ্যপালের সঙ্গে কংগ্রেস প্রতিনিধিদের বৈঠকের পর নরেন্দ্র সালুজা জানিয়েছেন, নির্বাচনের পর বিধানসভায় বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে কংগ্রেস। বসপা, নির্দল এবং সপার সমর্থনের পর এখন গরিষ্ঠতা রয়েছে কংগ্রেসের কাছে। উল্লেখ্য, প্রায় ১৫ বছর মধ্যপ্রদেশে ক্ষমতায় থাকার পর ক্ষমতাচ্যূত হতে হয়েছে বিজেপিকে। এই বিধানসভা নির্বাচনে বিজেপি পেয়েছে ১০৯টি আসন। কমল নাথ ও জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জুটি টেক্কা দিয়েছে বিজেপিকে। আসনের সংখ্যায় পিছিয়ে থাকলেও শতাংশের হারে এগিয়ে রয়েছে বিজেপি। বিজেপি পেয়েছে ৪১ শতাংশ ভোট, কংগ্রেসের ঝুলিতে গিয়েছে ৪০.৯ শতাংশ ভোট।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top