News Flash

  • Home
  • Uncategorized
  • হৃদয় জিতে মর্যাদার সঙ্গে বিদায় নিয়েছেন শিবরাজ সিং চৌহান : রাম মাধব
Image

হৃদয় জিতে মর্যাদার সঙ্গে বিদায় নিয়েছেন শিবরাজ সিং চৌহান : রাম মাধব

নয়াদিল্লি, ১২ ডিসেম্বর (হি.স.) : মধ্যপ্রদেশে সরকার গড়তে না পারলেও শিবরাজ সিং চৌহানের প্রশংসায় পঞ্চমুখ বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব। রাজ্যবাসীর হৃদয় জিতে মর্যাদার সঙ্গে বিদায় নিয়েছেন শিবরাজ সিং চৌহান বলে বুধবার জানিয়েছেন রাম মাধব।
ফের মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদে বসা হল না শিবরাজ সিং চৌহানের।২৩০ আসন বিশিষ্ট বিধানসভায় কংগ্রেস পেয়েছে ১১৪টি আসন। অন্যদিকে জোর টক্কর দিয়ে ১০৯টি আসন পেয়ে কংগ্রেসের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিজেপি। যদিও কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে তাদের হাতে ১২১ জন বিধায়কের সমর্থন রয়েছে। রাজ্যপালের কাছে ইতিমধ্যে সরকার গড়ার জন্য দাবি জানিয়েছে কংগ্রেস। শিবরাজ সিং চৌহানের প্রশংসা করে রাম মাধব বলেন, শিবরাজ সিং চৌহানের জন্য গর্বিত। অনুপ্রাণিত করার মতো লড়াই তিনি করেছিলেন। বেশি ভোট পেলেও গরিষ্ঠতা পায়নি। বিধানসভা ত্রিশঙ্কু। কোনও কিছুর জন্য তার কোনও তাড়া নেই। মর্যাদার সঙ্গে বিদায় নিয়েছেন তিনি। দল ভোটে হারলেও শিবরাজ সিং চৌহান মানুষের হৃদয় জিতেছে।
এর আগে এদিন ট্যুইটারে শিবরাজ সিং চৌহান লিখেছেন, আমাদের নিজেদের সেরা লড়াইটা লড়েছিলাম। মধ্যপ্রদেশে জনাদেশকে আমরা মেনে নিচ্ছি। বিগত ১৩ বছর ধরে মধ্যপ্রদেশে উন্নয়ন ছাড়া আর কিছু ভাবিনি। প্রসঙ্গত, রাজ্যপাল আনন্দী বেন প্যাটেলের কাছে ইস্তফা পত্র জমা দিয়েছিলেন শিবরাজ সিং চৌহান।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top